চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে কেন মিলল না আদালতের সবুজ সংকেত? দ্রুত শুনানির আবেদন খারিজ হতেই বাড়ছে জল্পনা আইনি শর্তের জালেই কি আটকে গেল বিদেশযাত্রা, নাকি রয়েছে আরও বড় কোনও কারণ?

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক শীর্ষ রাজনৈতিক নেতা। এই মামলার দ্রুত শুনানির আবেদনও করা হয়েছিল। তবে আদালত সেই আর্জি গ্রহণ করেনি। ফলে আপাতত দ্রুত বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি।

আদালতের তরফে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই মামলার শুনানি হবে। দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় সংশ্লিষ্ট নেতাকে এখন আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে হবে। এই সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসার পরিকল্পনায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই আবেদনের পেছনে রয়েছে একটি পুরনো মামলা। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় করা কিছু মন্তব্যকে ঘিরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আইনি সুরক্ষা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালত তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষা প্রদান করে।

তবে সেই সুরক্ষার সঙ্গে কয়েকটি শর্তও বেঁধে দেওয়া হয়েছিল। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বিদেশ সফরের আগে আদালতের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ জো’র করে সই করিয়ে জমি দখলের অভিযো’গ! অতীন ঘোষের বিরু’দ্ধে FI’R, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কি উত্তরাধিকারীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক?

পরে জানা যায়, এই আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি এবং দ্রুত শুনানির আবেদন জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।

আরও অন্যান্য খবর