জো’র করে সই করিয়ে জমি দখলের অভিযো’গ! অতীন ঘোষের বিরু’দ্ধে FI’R, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কি উত্তরাধিকারীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক?

কলকাতায় নতুন করে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তাঁর বিরুদ্ধে জমি দখল, ভয় দেখানো ও প্রতারণার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগ অনুযায়ী, বাইপাসের কাছে মেট্রোপলিটন এলাকায় একটি তিনতলা বাড়ি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে।

অভিযোগকারিণী জানান, প্রায় আড়াই কাঠা জমির উপর তৈরি ওই বাড়িটি তাঁর বাবার তৈরি। বাবার মৃত্যুর আগে উইল করে সম্পত্তিটি তাঁর নামে লিখে দেওয়া হয়। কিন্তু পরে অতীন ঘোষের পরিবারের নজর পড়ে ওই বাড়ির উপর। অভিযোগ, জোর করে চাপ সৃষ্টি করে তাঁদের কাছ থেকে সেই সম্পত্তি দখল করা হয়।

মহিলার দাবি, একদিন অতীন ঘোষ, তাঁর মেয়ে এবং কয়েকজন লোক তাঁদের বাড়িতে এসে ভয় দেখান। তাঁদের সামনে বসিয়ে জোর করে নথিতে সই করানো হয়। এমনকি তাঁর হাতে জোর করে টাকা ধরিয়ে দেওয়া হয় এবং পরে সেই টাকা তাঁর অ্যাকাউন্টে জমা করা হয় বলে অভিযোগ।

তিনি আরও জানান, ওই টাকা তিনি সুদসহ ফেরত দিতে চাইলেও তা নেওয়া হয়নি। বরং তাঁর ব্যাংক অ্যাকাউন্টকে ভুয়ো লেনদেনের অভিযোগে ব্লক করে দেওয়া হয় বলে দাবি। এই ঘটনার ফলে তিনি দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন এবং বিচার চেয়েছেন।

আরও পড়ুনঃ “১৭ কোটি টাকার স্বপ্নের বিয়ে, চোখে ছিল নতুন সংসারের স্বপ্ন! প্রেমিকের সঙ্গে ভবিষ্যৎ গড়তেই কি হবু স্বামীকে খাদে ঠেলে দিলেন বাগদত্তা? তারপরই সোশ্যাল মিডিয়ায় ‘ফিরে এসো’ বলে কুমিরের কান্না, পুণের রহস্যমৃ*ত্যুতে চাঞ্চ’ল্য দেশজুড়ে!

অন্যদিকে, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সম্পত্তির মালিকানা নিয়ে আইনি জটিলতা রয়েছে এবং প্রবেট না থাকায় সমস্যা তৈরি হয়েছে। তাঁদের দাবি, তাঁরা নিয়ম মেনেই টাকা দিয়েছেন এবং কোনও প্রতারণা হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগকারীর বিরুদ্ধেই পাল্টা মানহানির মামলা করার কথাও জানিয়েছেন।

আরও অন্যান্য খবর