বিজেপির নতুন কর্মসূচি কি দেবের দূর্গে ভাঙন ধরালো? ঘাটালের ১০০টি পরিবার বিজেপিতে যোগ দিল

সামনে আসছে একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই বিজেপির তাবড় তাবড় নেতা মন্ত্রীরা এখন পুরোদমে নিজেদের দলকে বড়ো করার প্রচেষ্টা চালাচ্ছেন। জানা গেছে, ৭ই আগস্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে রাজ্যব্যাপী ৩ কোটি বিজেপি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর এই কর্মসূচিকে মাথায় রেখেই বিজেপি কর্মকর্তারা নিজেদের কাজ করে চলেছেন।

বিজেপির নতুন কর্মসূচিতে সাংসদ দেবের রাজত্বে ভাঙন দেখা দিল। সূত্রের খবর, ঘাটাল সাংগঠনিক জেলায় বিভিন্ন দল থেকে প্রায় ১০০ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তবে এরা সবাই শাসক গোষ্ঠী থেকে গেছে এমনটা কিন্তু নয়। এইসব পরিবারগুলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অনুগত ছিল।

লোকসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন তৃণমূলের দখলে ছিল। সেখানে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ । কিন্তু তিনি সেখানে পরাজিত হন এবং অভিনেতা দেব ঘাটাল থেকে জয়ী হন। কিন্তু এর পর থেকে ধীরে ধীরে মানুষ ঘাসফুল শিবির থেকে সরে গেরুয়া শিবিরে যোগদান করতে শুরু করেন। আর এই দলবদলের চলতে এলাকায় বিজেপির শক্তি বাড়ল।

পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়া ঘাটালের বাসিন্দারা এলাকায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণেরও অভিযোগ তুলেছে। অন্যদিকে কংগ্রেস ও বামদলগুলি থেকে যাওয়া কর্মী সমর্থকরা বলছেন তাঁদের দল আর তাঁদের আর দিশা দেখাতে পারছে না। এই দলবদলের ফলে বিজেপির আয়তন ও শক্তি দুটোই বেড়েছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা একাধিক সিট পেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই দলবদল ২০২১ এর নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

RELATED Articles

Leave a Comment