‘চিৎকার করে লোক ডাকত’, কেন খুন করল আর জি করের তরুণী চিকিৎসককে? কারণ জানাল নিরুত্তাপ অভিযুক্ত

Accused of R G Kar Hospital Case Confessed the Reason of Murder: আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। বিক্ষোভ উগড়ে দিয়েছেন চিকিৎসক মহল। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকে। কেন এমন নৃশংস ঘটনা ঘটাল সে, নিজের মুখে খুনের কারণ পুলিশকে ব্যাখ্যা করল সেই অভিযুক্ত (Accused of R G Kar Hospital Case Confessed the Reason of Murder)

তরুণী চিকিৎসকের মৃত্যুর পর গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ারকে। ধর্ষণ করে খুন নাকি খুনের পর ধর্ষণ করা হয়েছে তরুণী চিকিৎসককে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নৃশংস অত্যাচার চালানো হয়েছে তাঁর উপর। ময়নাতদন্তের রিপোর্ট আবার বলছে, তরুণী চিকিৎসককে জীবন ও মৃত্যুর মাঝামাঝি সময়ে ধর্ষণ করা হয়েছে তরুণীকে।

গ্রেফতার হওয়ার পর থেকেই এই বিষয়ে নিরুত্তাপ ছিল অভিযুক্ত। ভাবলেশহীনভাবেই উত্তর দেয় জেরার মুখে পড়ে। জিজ্ঞাসাবাদের সময় নিজের দোষ স্বীকার করেছে কিন্তু সামান্য অনুশোচনাবোধও নেই তার মধ্যে। জানা গিয়েছে, পুলিশি জেরার সময় সে পুলিশকে এও বলে, “ফাঁসি দিলে সিন আমাকে”। এমনকি সে এও জানায়, তরুণী চিকিৎসক চিৎকার করে সকলকে ডেকে দিত, সেই কারণেই সে খুন করেছে তাঁকে (Accused of R G Kar Hospital Case Confessed the Reason of Murder)

জানা গিয়েছে, ঘটনার দিন সেমিনার হলে ঘুমোচ্ছিলেন তরুণী চিকিৎসক। মদ্যপ অবস্থায় সেই সেমিনার হলে ঢোকে অভিযুক্ত। ঘুম থেকে টেনে তুলে তরুণী চিকিৎসকের উপর নির্মম অত্যাচার চালায় সে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত তিনটের পর হাসপাতালে ঢুকেছিল অভিযুক্ত। প্রায় ৪৫ মিনিট পর বেরিয়ে আসে সে (Accused of R G Kar Hospital Case Confessed the Reason of Murder)

ঢোকার সময় তার কানে হেডফোন থাকলেও  বেরোনোর সময় ছিল না। এদিকে সেমিনার হলে পড়েছিল হেডফোনের তারের অংশ। সেই সূত্র ধরেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার হওয়ার পরও নিরুত্তাপ অভিযুক্ত। এবার খুনের আসল কারণ জানাল অভিযুক্ত (Accused of R G Kar Hospital Case Confessed the Reason of Murder)

প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবী ওঠে। আজ, সোমবার পদত্যাগ করেছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ কলেজ স্কোয়ার থেকে আর জি কর পর্যন্ত মিছিল করার কথা কলকাতার নানান মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। মিছিল সামিল হবেন মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবাও। এদিন কলকাতা-সহ জেলার নানান মেডিক্যাল কলেজে জরুরি বিভাগেও বন্ধ পরিষেবা।   

আরও অন্যান্য খবর