উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঘনিয়ে আসছে দুর্যোগ, ফের জলে ভাসবে শহর!

Weather Update of West Bengal: উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ, এমনটাই সুখবর দিন আবহাওয়া দফতর। এর ফলে উত্তরবঙ্গবাসীরা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আবার খারাপ খবর শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে ফের জলমগ্ন হওয়ার প্রমাদ গুনছে দক্ষিণবঙ্গবাসী (Weather Update of West Bengal)

হাওয়া অফিসের পূর্বাভাস, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। আর এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update of West Bengal)। আজ, সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূমে। বাকি জেলায় খুব একটা বৃষ্টি হবে না বলেই খবর।

তবে আগামীকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়ায়। বুধবার বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও হুগলি (Weather Update of West Bengal)

আগামী বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, হুগলি, নদিয়া ও বীরভূমে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ (Weather Update of West Bengal)। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে। কালিম্পং ও আলিপুরদুয়ারেভারি বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮১ থেকে ৯৪ শতাংশ।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর