বড় ভাঙনের মুখে বিজেপি! রাজীবের পর এবার তৃণমূলে ফেরার পালা অন্য এক বড় নেতার, চরম বিপাকে গেরুয়া শিবির

কিছুদিন আগেই বিজেপি ছেড়ে নিজের পুরনো দলে ফিরে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে আরও এক দলছুট নেতা ফিরতে চলেছেন ঘাসফুল শিবিরে। দিন দুয়েক আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরছেন। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়।

তবে শুভেন্দুর তৃণমূলে ফেরার খবর কতটা সত্যি, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পুরনো দলে ফিরতে চলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। আর সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে প্রবীরের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

একুশের নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে করে দিল্লি যান প্রবীর ঘোষালও। সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র হাত থেকে গেরুয়া পতাকা তুলে বিজেপিতে যোগ দেন তিনি। এরপরও বিজেপির হয়ে উত্তরপাড়া থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন প্রবীর ঘোষাল।

কিন্তু শেষ পর্যন্ত জিত হয়নি। আর এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায়নি তাঁকে। আর রাজীব তৃণমূলে ফেরার পর প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরত যাওয়ার জল্পনা বাড়তে থাকে।

শোনা যাচ্ছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূলে শীঘ্রই ফিরবেন তিনি। দোলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অনুমতি মিললেই ঘর ওয়াপসি করবেন প্রবীরও।

আর এরই মাঝে গতকাল, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রবীর ঘোষাল অন্য দলে চলে গেছেন তো কি হয়েছে! আমার সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর”। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর প্রবীর ঘোষালের তৃণমূলে ওয়াপসির জল্পনা যেন আরও জোরালো হয়ে উঠল।

RELATED Articles