এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে নিশ্চিন্তে থাকে জনসাধারণ। তবে এবার জানা যাচ্ছে দেশের সবথেকে বড় এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই পাওয়া যাবে এক বিশাল সুবিধা। সত্যি? এই ব্যাঙ্কের গ্রাহকদের দেওয়া হবে বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা। তবে এই সুবিধা সেই সমস্ত গ্রাহকরাই পাবেন, যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে।

মূলত এটি একটি প্রকল্প। ২০১৪ সালে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট প্রকল্পটি শুরু করেছিলেন। আর্থিক দিক থেকে যে সমস্ত মানুষ দুর্বল তাঁরা সেভিংস, ডিপোজিট অ্যাকাউন্ট, ক্রেডিট’, বিমা, পেনশন পর্যন্ত যাতে নিশ্চিন্ত থাকতে পারেন তাই সুনিশ্চিত করতে এই উদ্যোগ। যাঁদের এই অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে, তাঁরা রুপে কার্ডের সুবিধা পেয়েছে। এই কার্ডের দরুন ২ লক্ষ টাকা দুর্ঘটনার বিমা সুবিধা দেওয়া হবে।

টাকা তুলতে ব্যবহার করতে হবে কার্ড। পাশাপাশি এই সুবিধা পেতে মানুষ বেসিক সেভিংস অ্যাকাউন্টকেও জনধন অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের জন্য RuPay PMJDY দেওয়া হয়। তবে ২০১৮’র ২৮ আগস্ট পর্যন্ত যাঁরা জনধন অ্যাকাউন্ট করেছিলেন তাঁদের দুর্ঘটনার বিমা হিসেবে দেওয়া হতো ১ লক্ষ টাকা। আর পরে যাঁরা অ্যাকাউন্ট করেছেন তাঁদের দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকার বিশেষ সুবিধা।

এই বিশেষ সুবিধার কথা জানা গিয়েছে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। ভারতের বাইরে দুর্ঘটনা ঘটলেও তার সুবিধা গ্রাহকরা পাবেন। বিমার টাকা বিমা ধারকের নমিনি পেয়ে থাকবেন। আর এই মুহুর্তে যাঁরা জনধন অ্যাকাউন্ট খোলেননি, তাঁরা নিকটবর্তী ব্যাঙ্কে আবেদনপত্র পূরণ করে সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাকাউন্ট খোলার ভাগীদার হতে পারেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার