আর এবার চমক দিয়ে উত্তরপাড়ার সেই বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে লেখা হল ‘দাদার অনুগামী’। বৃহস্পতিবার কোন্নগরে গেরুয়া ব্যাকগ্রাউন্ডে প্রবীর ঘোষালের হাত জোড় পোস্টারের নীচে এই লেখা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।
প্রসঙ্গত, যেদিন তিনি দলীয় পদ ছেড়েছেন, সেইদিনই তাঁর অফিসের সামনে তৃনমূল কর্মীরা ‘গদ্দার হঠাও’ স্লোগান তোলেন। তাঁকে শোকজও করে তৃণমূল। তবে এদিনের পোস্টারের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি প্রবীর ঘোষালও বিজেপিতে যোগ দেবেন।
তবে কি বলছেন খোদ প্রবীর ঘোষাল? তাঁর সোজা-সাপ্টা বক্তব্য, “আমি এতদিন মানুষের পাশে থেকেই কাজ করেছি। আজ মানুষ মনে করছে আমার পাশে দাঁড়াবে, তাই এমটা করেছে। আমার এই বিষয়ে কিছু বলার নেই।”
তবে তিনি যাই বলুন না কেনও, বঙ্গ রাজনীতিতে দল বদলের যে ধুম লেগেছে তাতে কোনও কিছুই অসম্ভব নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।





