‘এরাও এগুলো খায়’! মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আর পাঁচটা সাধারন মানুষের মতো ৩০ টাকার ORS-এ চুমুক শাহরুখ খান ও মুকেশ আম্বানির

Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS: ভারত থেকে দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের অনুরাগীরা। শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগীরা তার নাম শুনলেই পাগল হয়ে যান। শাহরুখ খানকে নিয়ে নানান জোকস তৈরি করেন তার অনুরাগীরাই। শাহরুখ খানের ভাবভঙ্গি, স্টাইল, চুলের কাটার ধরন, এমনকি পোশাক সবকিছুতেই নজর থাকে অনুরাগীদের। ‌

আজকালকার যুগেও শাহরুখ খানের আইকনিক পোজ, আবার পিঠে পিঠ ঠেকিয়ে প্রেমিকার ছবি তোলা সবকিছুই রয়ে গিয়েছে রন্ধে রন্ধে। ‌শাহরুখ খান নিজে এত বড় স্টার হয়ে ওঠার জন্য যে পরিশ্রম করেন তা প্রায়শই তার অনুরাগীদের মুখে শোনা যায়। শাহরুখ খানকে নিয়ে জোকস বানাতে দেখা গেছে তার অনুরাগীদের মধ্যে। যেকোনো প্রকারে শাহরুখ খানকে নকল করতে চেয়েছেন বিশ্বের বহু মানুষ। কিন্তু এবার আসলেই সাধারণের সাথে অর্থাৎ শাহরুখ অনুরাগীদের সাথে মিল পাওয়া গেল খোদ কিং খানের। কি সেই মিল জানেন ?

শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে যে জিনিসটি এবার একেবারে মিলে যাচ্ছে তা হল এই তীব্র দাবদাহে ওআরএস-এ চুমুক দেওয়া। আমরা সকলেই জানি আইপিএল চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান, তাকে ভর্তি করা হয়েছিল আমেদাবাদের হাসপাতালে। সেখানে জানা যায় অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন শাহরুখ। তাই এবার আম জনতার মতোই ওআরএস এ চুমুক দিতে দেখা গেল শাহরুখ খানকে। এই তীব্র দাবদাহে শরীর ঠিক রাখতে অনেকেই ওআরএস খাচ্ছেন। বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই ৩০ টাকার ওআরএসের টেট্রা প্যাক (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)। আমার, আপনার সকলের মতোই এই গরমে ওআরএস-এ ভরসা রাখছেন বাদশা। ‌

হ্যাঁ, খোদ কিং খান (Shah Rukh Khan) ৩০ টাকারই ওআরএস খাচ্ছেন (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)। তবে তিনি একা নন, এই ওআরএস খেতে দেখা গেছে মুকেশ আম্বানিকেও। একেবারেই কোন সূত্র মারফত খবর আসেনি। খবর পাওয়া গেছে সরাসরি ক্যামেরার মাধ্যমে। ৩০ টাকার ওআরএস খেতে গিয়ে ক্যামেরায় লেন্স বন্দি হয়েছেন শাহরুখ খান ও মুকেশ আম্বানি। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ৯ জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন শাহরুখ খান মুকেশ আম্বানি দুজনেই। এখানে বাকি সাধারণদের মত ৩০ টাকার ওআরএস খেতে দেখা গিয়েছে এই দুজনকে (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)

রাষ্ট্রপতি ভবনে সেদিন কালো পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিলো কিং খানকে (Shah Rukh Khan)। অপরদিকে সাদা পোশাক পরনে এসেছিলেন মুকেশ আম্বানি। তারা দুজনে পাশাপাশি বসেছিলেন আর গল্প আড্ডায় মজে ছিলেন ৩০ টাকার ওআরএস খেতে খেতে (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। ‌দিল্লিতে এখন সর্বোচ্চ তাপমাত্রা চলছে ৫২ ডিগ্রির কাছাকাছি। এই তীব্র গরমে টেকা দায় হয়ে পড়েছে। আদ্রতা বাংলার মতো না হলেও খুব একটা কম নয়, দিল্লির আর্দ্রতাও। তীব্র তাপমাত্রায় পুড়ে যাচ্ছেন মানুষের ত্বক। এসির ভিতরে থাকলেও ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে এই গরমে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তাই তার শরীরের প্রতি অতিরিক্ত সতর্কতা নেওয়া প্রয়োজন। তাই তার হাতে ওআরএস এর প্যাকেট দেখা গেছে। দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানিও গরমে সুস্থ থাকতে ভরসা রেখেছেন ওআরএস-এ (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)। ‌

https://twitter.com/TeamSRKWarriors/status/1799860288252207112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1799860288252207112%7Ctwgr%5Edf1138fea0e57c48b57613d03769759adcb3129a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fentertainment%2Fshah-rukh-khan-and-mukesh-ambani-sips-30-rs-ors-in-modis-oath-taking-ceremony%2Ftid%2F130998

দেশের অন্যতম দুই ধনী ব্যক্তি শাহরুখ খান (Shah Rukh Khan) ও মুকেশ আম্বানি সাধারণ মানুষের পানীয় খাচ্ছেন দেখে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন (Shah Rukh Khan and Mukesh Ambani sipping 30 Rs. ORS)। এই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটনাগরিক অবাক হয়ে লিখেছেন, ‘এরাও এই ওআরএস-গুলো খায়!’ কেউ আবার লিখেছেন, ‘এই ওআরএস-টা খাওয়ার মতো বড়লোক হতে চাই!’ কারও মন্তব্য, ‘কোল্ডড্রিঙ্কের চেয়ে অনেক ভাল এই ওআরএস-এর প্যাকেট। গরমের জন্য একেবারে আদর্শ।’

RELATED Articles