দুর্ভোগের অন্ত নেই নিত্যযাত্রীদের, রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল, কোন কোন ট্রেন বাতিল, জেনে নিন

বজায় থাকল রীতি। এই সপ্তাহের শেষেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। এ যেন এখন রুটিনে পরিণত হয়েছে। বিগত কয়েকমাস ধরেই হাওড়া বা শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে বাতিল থাকছে একাধিক ট্রেন। এই সপ্তাহেও এর অন্যথা হল না। আগামীকাল, রবিবার ফের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন।

এই বিষয়ে রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রেললাইনের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে হাওড়া শাখার বেশ কিছু ট্রেন। এর জেরে যে যাত্রীদের ভোগান্তি ফের চরমে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। যাত্রীদের এই অসুবিধার জন্য পূর্ব রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে দুঃখপ্রকাশও করা হয়েছে।

রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে: ৩৭৩১৫
  • ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯
  • তারকেশ্বর থেকে: ৩৭৩২৬
  • কাটোয়া থেকে: ০৩০৯৫, ৩৭৭৪৮
  • আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬

যে ট্রেনগুলির সময়সূচী বদল হয়েছে, সেগুলি হল-

  • ৩৭৩২৮ তারকেশ্বর – হাওড়া লোকাল
  • ১২৩৩৮ বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস
  • ০৩০৮৩ কাটোয়া – আজিমগঞ্জ এক্সপ্রেস
  • ১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস
  • ১৩০১৫ হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles