জারি রুটিন, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল একগুচ্ছ ট্রেন, ভোগান্তির আশঙ্কায় ক্ষোভ বর্ষণ নিত্যযাত্রীদের

Again Several Trains Canceled at Sealdah Division: সপ্তাহান্তে ট্রেন বাতিল হওয়া এখন যেন রুটিনে পরিণত হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহেই নিয়ম করে বাতিল থাকছে একাধিক ট্রেন। আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কিছু ট্রেনের। কিছু ট্রেন আবার ঘুরপথে পৌঁছয় গন্তব্যস্থলে। এমন ঘটনা যেন এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আর এবার এই সপ্তাহান্তে ফের বাতিল হয়েছে কিছু লোকাল (Again Several Trains Canceled at Sealdah Division)

রেল সূত্রে খবর, শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। লাইনে মেরামতির কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, শনিবার রাত ১২টা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকবে(Again Several Trains Canceled at Sealdah Division)।   

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে (Again Several Trains Canceled at Sealdah Division)?

জানা গিয়েছে, শনিবার রাতে ও রবিবার ভোরে দু জোড়া বনগাঁ লোকাল, পাঁচ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল হাসনাবাদ লোকাল বাতিল থাকবে। আবার এই সময় একটি করে নৈহাটি, বিবাদী বাগ লোকালও বাতিল করা হয়েছে বলে খবর (Again Several Trains Canceled at Sealdah Division)। অন্যদিকে স্বল্প দূরত্বে চলবে দশটি লোকাল ট্রেন । ঘুরপথেও কিছু ট্রেন চলবে বলে খবর।

প্রসঙ্গত, প্রতিদিন শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা নেন লক্ষ লক্ষ মানুষ। হাসনাবাদ, বনগাঁ লাইনের ট্রেনে এমনই খুবই ভিড় থাকে। ফলে এই লাইনে ট্রেন বাতিল হলে স্বাভাবিকভাবেই বেশ সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের (Again Several Trains Canceled at Sealdah Division)। আর এইভাবে প্রায় প্রত্যেক সপ্তাহে ট্রেন বাতিলের ঘটনায় নাজেহাল হতে হয় যাত্রীদের।

কেন বারবার মেরামতির কারণে এভাবে ট্রেন বাতিল থাকবে? কেনই বা ট্রেন পরিষেবা ব্যাহত হবে, এই প্রশ্ন তুলে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা (Again Several Trains Canceled at Sealdah Division)। সপ্তাহান্তে ট্রেন বাতিলের ঘটনায় ফের একবার দুর্ভোগের মুখে পড়ার আশঙ্কা যাত্রীদের।

RELATED Articles