তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার শুরু করেছে তৃণমূল কর্মীরা এতে অতীতের সমস্ত বর্বরতা ছাপিয়ে গিয়েছে।
রাজনৈতিক হিংসা এই রাজ্যে নতুন কোন ঘটনা নয়। তবে মমতা সরকার বরাবরই সেই রাজনৈতিক হিংসা বিভিন্ন চিত্র কে ধামাচাপা দিয়ে এসেছে সুচারু কৌশলে। এবারও তার অন্যথা হচ্ছে না। কিন্তু পাপ যেমন কোনদিনও চাপা থাকে না সেরকমই কোথাও না কোথাও দিয়ে বিজেপির উপর তৃণমূলের বর্বরোচিত আক্রমণ এর চিত্র সামনে চলে আসছে।

এবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল যে ভিডিও শেয়ার করলেন ফেসবুকে তা দেখে রীতিমতো শিউরে উঠছেন সকলে। এক আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো হলো গোটা গ্রাম!
আলিপুরদুয়ারের কুমার গ্রামে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। যেখানে এক আদিবাসী মহিলাকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়েছে। আদিবাসী মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে গিয়েছেন কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি।
অগ্নিমিত্রা পল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রীতিমত ক্ষিপ্ত। তিনি রাজ্যে মহিলাদের সুরক্ষার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন আর গোটা ঘটনার তদন্ত চেয়েছেন যাতে দোষীরা শাস্তি পায়।
এই ভিডিও-র সত্যতা ‘খবর ২৪x৭’ যাচাই করেনি






