ব্যতিক্রমী নির্বাচনে হারলেন তারকা-মন্ত্রীরা! জয় ছিনিয়ে আনলেন রাজমিস্ত্রি’র ঘরনী চন্দনা বাউরি

বটে হাইভোল্টেজ নির্বাচন। এখানে জয়ী ঘোষণা হাওয়া প্রার্থীও শেষে হেরে যান। সম্ভাব্য জয়ী হিসেবে উঠে আসা দাপুটে মন্ত্রীরাও গো হারান হেরে যান। হারেন তারকারা।

আর এই সবের মধ্যেই কিছু ব্যতিক্রমী প্রার্থী’র জয়লাভ এই নির্বাচনের প্রাপ্তি! বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর এই মানুষটির উপর নজর পড়েছিল মিডিয়ার। দিন আনা দিন খাওয়া একজন রাজমিস্ত্রির ঘরনীকে প্রার্থী করেছিল বিজেপি। যেখানে লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, শমীক ভট্টাচার্যের মতো তাবড় নেতারা হেরে গেছেন সেখানেই জয় ছিনিয়ে এনেছেন নুন আনতে পান্তা ফুরোনো সংসারের বধু চন্দনা বাউরি‌ কে প্রার্থী করেছিল বিজেপি। স্বামী পেশায় রাজমিস্ত্রি, আর তিনি নিজে স্বামীর সঙ্গে  জোগাড়ের কাজ করেন। বাড়ির অবস্থা জীর্ণ, নেই শৌচাগার টুকুও‌। সেই ঘর থেকে স্বপ্নের উড়ান ভরলেন তিনি‌‌। শালতোড়া কেন্দ্র থেকে জয়ী ঘোষণা করা হলো বিজেপি প্রার্থী চন্দনা বাউরিকে‌।

সাত সাকালে পান্তা খেয়ে প্রচারে বেরোনো সফল। এবার মানুষের জন্য কাজ করার পালা।  চন্দনার লড়াইয়ের দিকেই নজর ছিল সকলের। এদিন ভোট গণনার শুরু থেকেই চন্দনা টক্কর দিয়েছেন। শেষে ৪১৪৫ ভোটে তিনি জয় হাসিল করে নিয়েছেন। তাঁর জয়ে ‘গর্বিত’ গেরুয়া শিবির। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চন্দনা বাউরিকে শুভেচ্ছাও জানানো হয়েছে। বলা হয়েছে,’আপনার জয়, আমাদের সকলের জয়।’

অন্যদিকে, আসানসোল দক্ষিণ কেন্দ্র হেরে গেছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাঁর লড়াই ছিল মূলত বিজেপির অন্য এক তারকা প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে ‌। কখনও সায়নী এগিয়ে তো কখন‌ও অগ্নিমিত্রা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন ফ্যাশন ডিজাইনার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

১৮০০ ভোটে তৃণমূলের সায়নী ঘোষকে পরাজিত করেন তিনি।

RELATED Articles