‘রঙ দেখে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে, তালিবানি মানসিকতা’, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অগ্নিমিত্রা

বিজেপিকে ভোট দেওয়ার জের। বন্যা দুর্গতদের জুটছে না খাবার, পানীয় জল। মালদার হরিশ্চন্দ্রপুরে চলছে এক অন্য রাজনীতি। এই নিয়ে গতকালই বিক্ষোভ দেখাতে থাকেন সে এলাকার বাসিন্দারা। এই এলাকায় ফুলহারের জলে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে ৮টি গ্রাম এখনও প্লাবিত সেগুলি হল তাঁতিপাড়া, কাউয়াডোল, মিরপাড়া, খোপাকাঠি, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, ফুলাহার।

গত পঞ্চায়েত ও একুশের বিধানসভা নির্বাচনে এই ৮ গ্রামে তৃণমূল নামমাত্র ভোট পেয়েছে। গ্রামবাসীদের দাবী, এই কারণেই তারা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কোনও ত্রাণ দেওয়া হচ্ছে না। এমনকি ত্রিপলও জুটছে না তাদের। এবার এই ঘটনার প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন- পাখা সরানো নিয়ে বিবাদ, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি

তৃণমূল সরকারের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগড়ে দিলেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, “বিজেপিকে ভোট দেওয়ার খেসারত দিচ্ছেন মালদহ হরিশচন্দ্রপুরের মানুষ। ত্রাণ সামগ্রী মিলছে না। মিলছে না খাবার, পানীয় জল, ওষুধ ও করোনার টিকা। মনে হচ্ছে রাজনৈতিক রং দেখে রাজ্যের মানুষকে ত্রাণ সামগ্রী বিলি করা হয়। তালিবানি মানসিকতা…বিরোধীদের দমানোর চেষ্টা করা হচ্ছে”।

https://twitter.com/paulagnimitra1/status/1429779232683556866?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1429779232683556866%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fpaulagnimitra1%2Fstatus%2F1429779232683556866%3Fref_src%3Dtwsrc5Etfw

বন্যা দুর্গতদের অভিযোগ, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমস্ত ব্লকেই। কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে বেছে বেছে। বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি পাচ্ছেন তারা, এমনটাই মনে করছেন গ্রামবাসীরা। এই বিষয়ে প্রশাসনও মদত দিচ্ছে বলে অভিযোগ। জমে থাকা জল থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। চিকিৎসাও করাতে পারছেন না, কারণ স্বাস্থ্যসাথী কার্ড নেই। এমনকি করোনা টিকা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা, এমনটাই অভিযোগ।

আরও পড়ুন- কাটমানি রুখতে তৎপর মমতা, ভরসা নেই কর্মীদের উপর, লক্ষ্মীর ভাণ্ডারে প্রবেশ নিষেধ পঞ্চায়েত ও ক্লাবের

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতা বুলবুল খান। তিনি বলেন, “তৃণমূল সরকারের কাছে সবাই সমান। তৃণমূল এই রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা নিজেরা গিয়ে দাঁড়িয়ে থেকে এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিয়ে আসব। তৃণমূল সরকারকে বদনাম করার চক্রান্ত করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনও দল দেখে কাজ করে না। ওই এলাকায় গতবার আমরা নিজে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে এসেছিলাম। এবার ত্রাণ পঞ্চায়েতে পাঠানো হয়েছে। পৌঁছতে তাই হয়তো কিছুটা সময় লাগছে। যে সব অভিযোগ উঠছে তা মিথ্যে”।

RELATED Articles