WB Election 2021: প্রচারে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কাল বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা। লাগামহীন হিংসা অশান্তি। এবার রাতে প্রচারে গিয়ে আক্রান্ত হল বিজেপি কর্মীর গাড়ি। গেরুয়া শিবিরের কর্মীদের মারধরের অভিযোগ  উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ করে বিজেপি সমর্থকরা।এরপর পুলিশি আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় বিজেপি কর্মীরা l

প্রসঙ্গত গতকাল উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুণ্ডুর সমর্থনে বিজেপি কর্মীরা সুরুন গ্রামে প্রচারে যান।সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ‌। ভাঙচুর করা হয় তাদের একটি গাড়ি। গাড়িতে থাকা তিনজন বিজেপি কর্মীকে ব্যপক মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে  রাতেই থানায় এসে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন- গভীর রাতে লেকটাউন, কৈখালির বিজেপি কার্যালয়ে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, থানায় বিক্ষোভ গেরুয়া শিবিরের

আহত বিজেপি কর্মী নৃপেন দাস জানান, ‘‘গুলন্দর এলাকায় প্রচারে যাবার সময় রাস্তায় ১০০/১৫০ জন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী গাড়ি দিয়ে রাস্তা আটকে দেয়। তাদের গাড়ি দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গেই বাঁশ দিয়ে গাড়িতে হামলা চালায়। তাদের উপরও হামলা চালাচ্ছিলেন।।মাথা নীচু করে থাকায় তাঁরা কোনক্রমে বেঁচে গেছেন।’’

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

তবে বিজেপির অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। দলের কোনও কর্মী এই ঘটনায় যুক্ত নয় বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

RELATED Articles