খাস কলকাতার বুকে ১১ বছরের নাবালিকাকে অপহরণ করে ধ’র্ষ’ণে’র অভিযোগ, অভিযুক্ত বলল, ‘ও স্বেচ্ছায় রাত কাটিয়েছে’

খোদ কলকাতার বুকে নাবালিকাকে অপহরণ করে ধ’র্ষ’ণে’র (physical harassment) অভিযোগে উঠেছে। অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ওই দম্পতি। ‌অভিযুক্তদের বিরুদ্ধে কি’ড’ন্যা’পিং সহ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাদের জেরা করতে তাদের দাবি ওই নাবালিকা স্বইচ্ছায় তাদের সঙ্গে দু রাত সময় কাটিয়েছেন।

জানা গেছে, ওই নাবালিকার বয়স ১১। নরেন্দ্রপুর থানায় এলাকায় এক ভাড়া বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে তাকে ওই নাবালিকা। গত ৬ তারিখ সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিল মেয়েটি। ওই অভিযুক্ত দম্পতি নাবালিকার প্রতিবেশ ভাড়াটিয়া হিসেবে পরিচিত।

নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ, ঘটনার দিন রাতে অভিযুক্ত মহিলা নির্যাতিতাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে ডাকেন। এরপর ওই অভিযুক্ত মহিলা বাজার থেকে ফিরে এলেও সেই মেয়ে আর ফেরেনি। নাবালিকার বাবা ওই দম্পতির বিরুদ্ধে পাচার করে দেওয়ার অভিযোগ তুলেছে। নাবালিকার বাবার কথা কি মাথায় নাকি পুলিশ তদন্ত শুরু করেছে ওই দম্পতি কোনভাবে পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা।

অভিযুক্ত মহিলার স্বামী জানান, ‘তাঁর সঙ্গে নাবালিকা স্ব-ইচ্ছাতেই গিয়েছিলেন ৷’ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে‌। নেওয়া হয়েছে গোপন জবানবন্দিও।

নির্যাতিতার বাবা বলেন, ‘আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই একই বাড়িতে ভাড়া থাকেন এই স্বামী-স্ত্রীও। ওদেরও একটা মেয়ে আছে। গত ৬ তারিখে আমার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিল। এরপর মহিলা একা এলেও আমার মেয়ে আসেনি। তিনি বলেন, আমার মেয়ে বান্ধবীর বাড়ি গিয়েছে। যদিও, ওরা স্বীকার করেছে, আমার মেয়েকে কিডন্যাপ করে, মুখে কাপড় চেপে ধ’র্ষ’ণ (physical harassment) করা হয়েছে।’

নির্যাতিতার বাবার সব দাবি মিথ্যা বলে উড়িয়ে দেন ওই অভিযুক্ত দম্পতি। অভিযুক্ত মহিলার কথায়, ‘ওরা মিথ্যা কথা বলেছে। আমি কোনও পাচার করিনি।’ এদিকে অভিযুক্ত মহিলার স্বামী বলেন, ‘মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক ছিল। ও স্বেচ্ছায় দু’রাত কাটিয়েছে আমার সঙ্গে। এখন মা বাবার চাপে হয়ত পাল্টি খাচ্ছে।’ অভিযুক্ত মহিলা জানিয়েছেন, তার স্বামীর কথাতেই তিনি প্রতিবেশী নাবালিকাকে নিয়ে এসেছিলেন।

অভিযুক্ত মহিলা স্বামী জানিয়েছেন, ‘আমার স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা একসঙ্গে থাকি শুধু। একটি মেয়েও আছে আমাদের। আমিই আমার বৌ-কে বলেছিলাম মেয়েটিকে (নিগৃহীতাকে) যেন বাড়ি থেকে নিয়ে আসে।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles