বাংলায় ভোট হতে এখনও ৩-৪ মাস দেরি। কিন্তু উত্তেজনা, আশঙ্কার পারদ চড়তে শুরু করেছে। হুংকার হুঁশিয়ারির ঢক্কা নিনাদও শুরু হয়ে গেছে।
কালই তৃণমূল পরিত্যাগ করে অমিত শাহের হাত ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় দ্বিগুণ আত্মবিশ্বাস পেয়েছে বিজেপি নেতৃত্ব।
গতকালই দু’শোর বেশি আসনে বাংলা দখলের কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আর এবার খাস অনুব্রত গড়ে দাঁড়িয়ে বিপুল জনতার ভিড় দেখে একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলা জেতার ঘোষণা করলেন অমিত শাহ্। বলেন সিপিএমকে ৩৪ বছর মমতা সরকারকে ১০ বছর সময় দিয়েছেন। বিজেপিকে ৫বছর সুযোগ দিন। সোনার বাংলা গড়বে বিজেপি।
একইসঙ্গে বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আমি অনেক জায়গায় রোড শো দেখেছি। অনেক রোড শো’র আয়োজন করেছি। কিন্তু কোথাও এরকম ভিড় দেখিনি। এটা বাংলায় পরিবর্তনের ইঙ্গিত। মমতাদিদি বুঝতে পারবেন যে এবার পদ্মফুল ফুটবে।
লাখ লাখ মানুষের ভিড় দেখা যাচ্ছে। এটা থেকেই বোঝা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি।
অমিত, নাড্ডার এই ঘন ঘন বঙ্গ সফর আগামী বছর ভোটবাক্সে কতটা প্রভাব পড়বে, তা বোঝা কঠিন। কিন্তু রবিবার অনুব্রতের গড়ে যেভাবে ভিড় হয়েছে, তাতে অবশ্য অনেকটাই আশা বাড়বে বিজেপির। অমিত শাহের রেড শো শুরু ছিল। মাত্র ১.৫ কিলোমিটার রাস্তা। সেজন্য দু’ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।





