WB Election 2021: ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

আগামী শনিবার থেকেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। এদিন হবে নির্বাচনের প্রথম দফার ভোট। এই কারণে ভোটের মুখে বারবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও আরও অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এবারের নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। বাংলা জয়ের উদ্দেশ্যে বেশ জোর কদমে হচ্ছে ভোট প্রচার। নানান প্রচারে গিয়েই বিজেপি নেতারা আক্রমণ শানাচ্ছেন রাজ্য সরকারকে। শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে প্রসঙ্গ উঠছে বারবার। বাংলার ২৯৪টি কেন্দ্রে প্রার্থী নির্বাচন করে ফেলেছে বিজেপি।

আরও পড়ুন- বাড়ির জন্য টাকা দেয়নি সরকার, হিসাব চাওয়ায় এলাকাবাসীদের অশ্রাব্য ভাষায় উত্তর দিলেন তৃণমূল নেতা 

তবে প্রার্থী নির্বাচন করলেও বিজেপির তরফে কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করেনি বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা এখনও জানানো হয়নি গেরুয়া শিবিরের তরফে। আজ, মঙ্গলবার ফের রাজ্যে এসেছেন অমিত শাহ। এদিন গোসাবায় সভা সেরে মেদিনীপুর শহরে রোড শো করেন তিনি।

আরও পড়ুন- নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জলের ব্যবস্থা, সবই বেহাল, পুর পরিষেবা না পাওয়ায় বিক্ষোভ বারাসাতের মহিলাদের

এদিন বিজেপি প্রার্থী সমিত দাসের সমর্থনে কেরানিতলা থেকে গোলকুঁইয়াচক পর্যন্ত রোড করেন শাহ। এদিন রোড শো-তেই তিনি সাফ জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন রাজ্যেরই কোনও এক ভূমিপুত্র।  সেক্ষেত্রে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ভূমিপুত্র বলতে কী অমিত শাহ শুভেন্দু অধিকারীর দিকেই ইঙ্গিত করতে চাইলেন কী না, সে নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

RELATED Articles