খড়গপুরে হিরণের হয়ে রোড শো অমিত শাহ্’র! সঙ্গী দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিরণের হয়ে খড়গপুর রোড শোয়ে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ l এদিন নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা বাদে শুরু হয় এই রোড শো। দিল্লিতে কর্মসূচি থাকায় এদিন কলাইকুণ্ডা নামতে দেরি করে অমিত শাহ্’র বিমান। খড়গপুরের মালঞ্চ থেকে শুরু হয় এই রোড শো। রোড শো শেষ হয় পেট্রল পাম্প মোড়ে। প্রায় আড়াই কিমি রাস্তা জুড়ে এই রোড শো। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন খড়গপুর সদরের প্রার্থী অভিনেতা হিরণ, বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ এবং পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

 

তাৎপর্যপূর্ণ ভাবে, রোড শোয়ের দু’ধারে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাড়ির ছাদ কিংবা রাস্তা থেকে অনেকে অমিত শাহ্দের গাড়ির দিকে ফুল ছোড়েন। এই রোড শো থেকে স্লোগান ওঠে ‘এবার বিজেপি’। রোড শোয়ের পিছন দিকে ডিজে বেজেছে, রঙ্গিন আলোয় সেজে উঠেছিল গোটা রাস্তা। ‘আব কি বার মোদী সরকার’-এর মতো ‘এবার বিজেপি’ এই স্লোগান আসন্ন বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির স্লোগান হতে চলেছে। এমনটাই দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন –Big Breaking: বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী? মিলল স্পষ্ট ইঙ্গিত!

 

উল্লেখ্য, এই আসন থেকেই ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর লোকসভা কেন্দ্র মেদিনীপুরের একটা বিধানসভা এই খড়গপুর (সদর) কেন্দ্র। তাই এই আসনে বিজেপি প্রার্থীকে জেতানো দিলীপ ঘোষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হিরণের হয়ে প্রচারে রবিবার সন্ধ্যায় পথে নামলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী।   

RELATED Articles