“ক্ষুদিরামের আত্মবলিদান আজও দেশের গণতন্ত্র রক্ষার্থে আমাদের অনুপ্রেরণা জোগায়”, মেদিনীপুরে শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান শাহের

আজ বেলাতেই তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে বেড়িয়ে হেলিকপ্টারে পশ্চিম মেদিনীপুর পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে নেমে প্রথমেই তিনি গিয়েছিলেন সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। এরপর যান শহিদ ক্ষুদিরামের মূর্তি উন্মোচন কর্মসূচীতে যোগ দেন শাহ।

এদিন ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। ক্ষুদিরামের পরিবারের সদস্যদের পরিয়ে দেন উত্তরীয়। এদিন ক্ষুদিরামকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে তিনি যে কতটা খুশি ও গর্ববোধ করছেন, তা জানিয়ে একটি টুইটও করেন তিনি। লেখেন, “এটা আমার সৌভাগ্য যে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে এখানকার মাটি নিজের কপালে লাগানোর সুযোগ পেয়েছি। স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান কোনওদিন ভোলা যাবে না। ক্ষুদিরাম বসু যতটা বাংলার, ততটাই সারা ভারতের। রামপ্রসাদ বিসমিল্লা যতটা উত্তরপ্রদেশের, ততটা দেশের ছিলেন। উনি শতকের পর ধরে দেশের যুবপ্রজন্মের কাছে অনুপ্রেরণা হবেন”।

https://twitter.com/AmitShah/status/1340208036124626944?s=20

এদিন ক্ষুদিরামের মূর্তি উন্মোচন করে অমিত শাহ পুজো দিতে যান মহামায়ার মন্দিরে। এরপর দুপুর ১.৩০টা নাগাদ মধ্যাহ্নভোজন সারেন এক কৃষকের বাড়িতে। আজ, ২.৩০টে থেকে শুরু হবে মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর কর্মসূচী। এদিন গেরুয়া শিবিরে পথ চলা শুরু করবেন শুভেন্দু অধিকারী। সময়মতো, শুভেন্দুও রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে, তাঁর কপালে শোভা পেয়েছে গেরুয়া তিলক।

প্রসঙ্গত, এদিন অমিত শাহ বিবেকানন্দের বাড়ি পরিদর্শন করে আপ্লুত হন। একটি টুইট করে তিনি বলেন, “রামকৃষ্ণ মিশনে এসে ও স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তিনি ভারতমাতার সন্তান ছিলেন যিনি দেশের পুনরুত্থানে নিজের জীবন অতিবাহিত করেছেন। আশা করব, তাঁর দেখানো পথ ও মতাদর্শই আমাদের আরও উৎসাহিত করবে ভারতের জ্ঞানের আলো আনার ক্ষেত্রে”।

RELATED Articles