ঘটনার শুরু ২রা মে মমতা ব্যানার্জি বাংলার মসনদ দখল এরপর থেকেই। একের পর এক মমতা বিরোধী টুইটে আবহাওয়া গরম করে তোলেন বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেশের যেখানে যা কিছুই ঘটুক না কেনও বুঝে না বুঝে মুখ খোলা তাঁর স্বভাব। আর এই স্বভাবেরই খেসারত দিতে হচ্ছে এবার।
মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণ বলা, বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা, সাম্প্রদায়িক উস্কানি, বারবার টুইটারের নীতির উল্লঙ্ঘন করার কারণে গতকালই চিরকালের মতো কঙ্গনার টুইটার একাউন্ট সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ।
আর এবার নিজের ইন্ডাস্ট্রিতেই কাজ হারালেন সেলুলয়েডের ঝাঁসির রানী। ভবিষ্যতে আর কোনও দিন অভিনেত্রী কঙ্গনার সঙ্গে কাজ করবেন না বলে জানালেন দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। তাঁদের আগামী বেশ কিছু কাজ বাতিল বলে ঘোষণা করলেন তাঁরা। শুধু তাই নয়, এর আগে যা যা কাজ করেছেন কঙ্গনার সঙ্গে, তাও সমস্ত সোশ্যাল সাইট থেকে থেকে সরিয়ে দেওয়ার কথা জানালেন আনন্দ ভূষণ এবং রিমঝিম ডাদু। দু’জনেই তাঁদের ইনস্টাগ্রামে জানান, আগামী দিনে যে যে প্রকল্পের কথা হয়েছিল কঙ্গনার সঙ্গে, তা বাতিল করা হবে। এর আগে যা যা কাজ তাঁরা করেছেন, সে সব ছবি ও ভিডিয়ো নেটমাধ্যম থেকে তুলে নেওয়া হবে।

কেনও সহকর্মীর বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত? কারণ ব্যাখ্যা করে ইনস্টাগ্রামে আনন্দ লিখেছেন, ‘আজকের সমস্ত ঘটনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনও ভাবেই উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করব না’। রিমঝিম লিখেছেন, ‘ঠিক কাজ করার নির্দিষ্ট সময় হয় না’।
View this post on Instagram





