চীনের বিরুদ্ধে প্রতিবাদ, বারুইপুরে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পোড়াল বিজেপি

গত সোমবার থেকেই লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারত সংঘর্ষ নিয়ে উত্তপ্ত রয়েছে গোটা দেশ। সোমবার রাতে নিরস্ত্র কিছু ভারতীয় সেনাকে চীন সেনা নৃশংস ভাবে হত্যা করে। পাল্টা জবাব দেয় ভারতও। ভারতীয় সেনাদের চীনের হাতে এইভাবে শহীদ হওয়ার ঘটনাকে মেনে নিতে পারছেন না কেউই। গোটা দেশ এখন চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। চীনাদের কোনও দ্রব্য এখন ব্যবহার করবেন না বলে ঠিক করেছেন গোটা দেশবাসী। দেশের বিভিন্ন জায়গায় চীনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ।

চীনের বিরুদ্ধে প্রতিবাদ, বারুইপুরে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পোড়াল বিজেপি

আজ পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে এরকম একটি প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছিল। বারুইপুরে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হরি কৃষ্ণ দত্ত ও বিজেপি নেতা রাজু সরকার। দুপুর তিনটে নাগাদ বিজেপির বারুইপুর জেলা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।

চীনের বিরুদ্ধে প্রতিবাদ, বারুইপুরে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পোড়াল বিজেপি

প্রথমে কুশপুতুল গুলিকে দাঁড় করিয়ে চারিদিক থেকে স্লোগানিং চলতে থাকে। তারপরে চীনা প্রেসিডেন্টের মুখ সম্বলিত কুশপুতুলে চপেটাঘাত করতে দেখা যায় কিছু বিজেপি কর্মীকে। তারপরে আগুন ধরানো হয় এবং চলতে থাকে স্লোগানিং।

ভারতীয় সেনাদের নামে জয়ধ্বনি দিতেও দেখা যায় বিজেপি কর্মীদের। মূলত শহীদ সেনা জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতেই বিজেপি আজকের এই কর্মসূচি নিয়েছিল বলে জানা গিয়েছে জেলা বিজেপির তরফ থেকে।

RELATED Articles

Leave a Comment