মীনাক্ষীর ফেসবুক পেজ থেকে একের পর এক বাম বিরোধী পোস্ট! তড়িঘড়ি হচ্ছে ডিলিট

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বাম শিবিরের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী মীনাক্ষী মুখার্জি। ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছিলেন তিনি। আর এবার সেই মীনাক্ষীই জড়িয়েছেন বিতর্কে।

জানা গেছে, ভোট মিটে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় তাঁর নিজের অফিসিয়াল পেজে পোস্ট হয়েছে একাধিক বিতর্কিত পোস্ট! তার বিষয় হিসেবে কখন‌ও উঠে এসেছে সাঁইবাড়ি, কখনও বা আইএসএফ জোট l

আরও পড়ুন- সারারাত ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গে, জল জমে কলকাতার রাস্তায়, এখনই থামছে না বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতর

 

তাঁর নিজের অফিশিয়াল পেজ থেকে হ‌ওয়া এই ধরনের বিতর্কিত পোস্টের বিষয়ে মুখ খুলে মীনাক্ষি মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমার অজ্ঞাতসারে আমার ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে কিছু বিতর্কিত বিষয় পোস্ট হয়েছে, এই ফেসবুক পেজটি পরিচালনার সঙ্গে অনেকেই যুক্ত আছেন। তাই উক্ত বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

https://twitter.com/MinakshiMukher8/status/1404364643745763328?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1404364643745763328%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fanti-party-posts-have-been-published-from-minakshi-mukherjees-official-page%2F

চোখে পড়ার মতো বিষয়, পোস্টগুলি হওয়ার পর তড়িঘড়ি ডিলিটও হয়ে যাচ্ছে। কারা করছে এই ধরনের কাজ? দলের অন্দরেই চলছে জল্পনা।

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মীনাক্ষির অফিসিয়াল পেজে ভাঙড়কে কেন্দ্র করে একটি পোস্ট পাবলিশ হয়। সেখানে লেখা হয়, গরিব মুসলমানরা শাসকদলের হাতে আর কতদিন মার খাবেন? সেক্ষেত্রে বাম শিবিরকে আক্রমণ করে লেখা হয়, আলিমুদ্দিন থেকে এক ঘণ্টার দূরত্ব হলেও ভাঙড়ে দেখতে কোনও নেতাই আসেন না। এও বলা হয়েছে, সংযুক্ত মোর্চাকে মানুষ ভোট না দিয়ে ভালোই করেছেন। মীনাক্ষির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টে দলকেই নিশানা করা হয়। প্রশ্ন তোলা হয় দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও। তৈরি হয় বিতর্ক।

তবে এটাই প্রথম পোষ্ট নয় কয়েকদিন আগে একইভাবে সাঁইবাড়ি নিয়ে একটি বিতর্কিত পোস্ট করা হয়। সেখানে সংযুক্ত মোর্চার অপর শরিক দল কংগ্রেসকে নিশানা করা হয়।

১৯৭১ সালের ১২ ই জুন সাঁই বাড়ির কুখ্যাত গুন্ডা নব সাঁই এর নেতৃত্বে কংগ্রেসী ঘাতক বাহিনী খণ্ডঘোষের থানার গোটা আহ্লাদিপুর…

Posted by Minakshi Mukherjee – Official on Friday, June 11, 2021

এরপর ১৪ তারিখ টুইটারে মীনাক্ষি লেখেন, “আমার অজ্ঞাতসারে আমার অফিসিয়াল পেজ থেকে কিছু বিতর্কিত বিষয় পোস্ট হয়েছে। এই ফেসবুক পেজটি পরিচালনায় অনেকেই যুক্ত রয়েছেন।” এক্ষেত্রেও বুধবারই একই যুক্তি দিয়েছেন মীনাক্ষি।

কিন্তু এই ঘটনার পিছনে কারা? সিপিএমের অন্তর্দ্বন্দ্বে শিকার হচ্ছেন না তো মীনাক্ষী? উঠেছে একাধিক প্রশ্ন।

আরও অন্যান্য খবর