গরু পাচার মামলায় আজ ফের ইডির দফতরে হাজিরা সুকন্যার, সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা, গ্রেফতার হওয়ার পথে কেষ্ট-কন্যা?

গরু পাচার কাণ্ডে ফের ইডির দফতরে আজ হাজিরা দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। গতকাল, বুধবার দীর্ঘক্ষণ জেরার পর বৃহস্পতিবার ফের একবার জেরা করা হব সুকন্যাকে। এদিন সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

ইডি সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত। ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও।

এই কারণেই তাঁকে আবার তলব করেছে ইডি। ইডির হেফাজতে বর্তমানে দিল্লিতে রয়েছেন অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেন। ইডি সূত্রে খবর, সায়গলের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে।

গতকাল, বুধবারও তলব করা হয়েছিল সুকন্যাকে। এদিনও গরু পাচার মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি ও একাধিক সংস্থার হদিশ মিলেছে। একজন শিক্ষিকা হয়ে এত সব সম্পত্তি কীভাবে হল তার, তা জানতে চায় ইডি আধিকারিক। কিন্তু এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন নি কেষ্ট-কন্যা। এক কেন্দ্রীয় আধিকারিক সূত্রে খবর, ঠিকঠাক হিসাব না দিতে পারলেন গ্রেফতার করা হতে পারে সুকন্যাকে।

RELATED Articles