দলের মন্ত্রীকেই অপদার্থ বলে ভরা জনসভায় কটাক্ষ অনুব্রতর! হাততালিতে ফেটে পড়লেন কর্মীরাই!

অনুব্রত মণ্ডল ফের স্বমহিমায়। এবার তৃণমূলের মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় কে অপদার্থ বললেন জনসভায়, যা শুনে প্রবল হাততালির রোল উঠল। এমনই অবাক করা ঘটনা ঘটল রামপুরহাটের কর্মী সভায়। শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূলের কর্মীসভা। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

সেখানে আয়াস অঞ্চলের তৃণমূলের এক নেতা অভিযোগ করেন, তার এলাকায় কোনো উন্নয়ন হয়নি। অনুব্রত মণ্ডল তার কারণ জানতে চাইলে তিনি সোজাসাপ্টা বলেন প্রশাসন কাজ করতে টাল বাহানা করছে।

এরপরেই পাশে বসে থাকা তৃণমূলের মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় এর কাছে এই ব্যাপারে সবিস্তারে জানতে চান অনুব্রত। তিনি সদুত্তর দিতে না পারায় একই ব্যক্তিকে প্রধান এবং অঞ্চল সভাপতি করে রাখার কারণ জিজ্ঞাসা করেন তৃণমূলের কেষ্ট দা।এরপরই গোটা সবার সামনে আশীষ বাবুকে অপদার্থ বলে কটাক্ষ করেন অনুব্রত। যা শুনে করতালিতে ফেটে পড়ে গোটা সভা এবং দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়েন আশীষ বাবু।

অনুব্রত মণ্ডলের কর্মীসভা মানে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। যা তৈরি হয় দলীয় কর্মীদের ঘিরেই।এর আগে সিউড়ির কর্মীসভায় অনুব্রতর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে অনুব্রতর কোপের মুখে পড়েছেন তৃণমূল নেতা, তাকে অনুব্রত মণ্ডল বহিষ্কার করেন কিন্তু পরে প্রবল বিক্ষোভের মুখে পড়ে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন অনুব্রত।

RELATED Articles