‘দু-তিনজন ঘুঘু এসি রুমে বসে থাকে, বিজেপির সংস্কার দরকার…’, বঙ্গে বিজেপির ভরাডুবির জন্য কাদের নিশানা করলেন অনুপম?

Anupam Hazra attacked Bengal BJP leaders: এর আগেও তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক মন্তব্য করেছেন। আর এবারও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হার থেকে শুরু করে বঙ্গে বিজেপির ভরাডুবি, সব নিয়েই এবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের দুষলেন অনুপম হাজরা (Anupam Hazra attacked Bengal BJP leaders)। দলের সিদ্ধান্তের কারণেই যে বঙ্গে বিজেপির এই হাল হয়েছে, আকারে-ইঙ্গিতে তেমনটাই বুঝিয়ে দিলেন তিনি।

আজ, সোমবার পুরনো একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বোলপুর আদালতে এসেছিলেন অনুপম হাজরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই লোকসভা ভোটে বঙ্গে বিজেপির ফলাফল প্রসঙ্গে তিনি বলেন (Anupam Hazra attacked Bengal BJP leaders), “আমি তো বলেছিলাম দু’ অঙ্কের ঘর পৌঁছবে কি না। কোনওমতে টেনেটুনে দু’ অঙ্ক ছুঁল। হারের মূল কারণই পুরনো লোককে নামানো হয়নি। তাঁদের বসে থাকা। বোলপুর, বীরভূম, আসানসোল, পূর্ব বর্ধমান, যাদবপুর, বাঁকুড়ায় বিজেপির প্রার্থী হেরেছে, কারণ বিজেপির পুরনো কর্মীরা বসে থেকেছেন। কেউ যোগাযোগই করেনি তাঁদের সঙ্গে” (Anupam Hazra attacked Bengal BJP leaders)

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে হার হয়েছে দিলীপ ঘোষের। তাঁর পরিচিত গড় মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে অনুপমের বক্তব্য, “যে মানুষ যেখান থেকে জিতে আসেন তাঁকে বদলাতে নেই। দিলীপদাকে কেন অন্য জায়গায় দেওয়া হল বুঝলাম না। দিলীপদাকে তো ধরে বেঁধে হারানো হয়েছে মনে হচ্ছে” (Anupam Hazra attacked Bengal BJP leaders)

অনুপম এও বলেন, কেন্দ্রীয় নেতারা এসে রাজ্যে র‍্যালি করেছেন। আর রাজ্যের নেতারা সেই ছবি পোস্ট করে বলেছেন, মিছিলে এত এত লোক হয়েছে। অনুপমের কথায়, মিছিলে লোক হওয়া মানেই ভোটে জেতা নয়। বুথস্তরে সংগঠনই যদি মজবুত না হয়, তাহলে ভোটে জেতা যায় না বলেই মত অনুপমের (Anupam Hazra attacked Bengal BJP leaders)

এরপরই বিজেপির রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ বর্ষণ করেন তিনি (Anupam Hazra attacked Bengal BJP leaders)। বলেন, “যে দু’ তিনজন বঙ্গ বিজেপি চালান, তাঁরাই এর জন্য দায়ী। বছরের পর বছর বঙ্গ বিজেপি হারবে আর প্রতিবারই বলবে পরেরবার ভাল করব, এই থিওরি তো থামাতে হবে। এটা নিজেদের সান্ত্বনা দেওয়া। সল্টলেকে বঙ্গ বিজেপির অফিসে যে ঘুঘুর বাসা সেটাকে ভাঙতে হবে। দু’ তিনজন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর। সেই ঘুঘুর বাসা ভেঙে বুথে লোক তৈরি করতে হবে। এটাই একমাত্র সমাধান। তাতে যদি বঙ্গ বিজেপির একটি সংস্কার হয়’।

RELATED Articles