Arjun Singh Talked about Lok Sabha Election: তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি থেকে তৃণমূল। আবার একবার লাফ দিয়ে এখন বিজেপিতেই তিনি। লোকসভা ভোটে জেতার জন্য পদ্ম শিবিরে ঝাঁপ দিলেও শিকে ছেঁড়ে নি তাঁর ভাগ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে হেরেছেন তিনি। এবার এই ভোট নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং (Arjun Singh Talked about Lok Sabha Election)।
ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ, রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসে বিজেপি। এদিনের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং প্রমুখ (Arjun Singh Talked about Lok Sabha Election)। এদিনের এই বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন কৌস্তভ বাগচি, অসীম সরকার, অশোক দিন্দারা। এই প্রতিবাদ মঞ্চে ছিলেন ভোট পরবর্তী হিংসার আক্রান্ত পরিবারদের।
এদিনের এই সভা থেকে তৃণমূলকে দেগে অর্জুন বলেন, “বাংলায় তৃণমূলকে আপনি লেখা পড়া শেখাবেন? এরা পড়াশোনা জানে না। এরা চোর, ডাকাত। মাটিত মহিলাকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিচ্ছে। মুখ্যমন্ত্রী কথা বলছেন না” (Arjun Singh Talked about Lok Sabha Election)।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশে দাঁড়িয়ে অর্জুন বলেন, “রাজ্যপালকে ফাঁসানোর জন্য শ্লীলতাহানির কেস করা হচ্ছে। দু’জন আইপিএস-এর নাম দিল্লি থেকে চাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত তাঁরা গ্রেফতার হয়নি”।
লোকসভা নির্বাচন নিয়েও এদিন মুখ খোলেন অর্জুন সিং। তাঁর কথায়, “পূর্বের চিফ সেক্রেটারি করোনার সময় উনি ২২০০ কোটি টাকা দুর্নীতি করেছেন। উনিই ভোটের নাম প্রহসন করেছেন। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন ৩২ শতাংশ আর আমরা থাকতাম ৪৬ শতাংশে” (Arjun Singh Talked about Lok Sabha Election)।





