আসানসোলে উত্তেজনা, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! গাড়ির উপর পরপর পাথর বর্ষণ! দুমড়ে মুচড়ে গেল গাড়ি! কি অবস্থায় রয়েছেন অগ্নিমিত্রা?

ভোটের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর সামনে আসছে। এবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে সকালে রানিগঞ্জে পুলিশি বাধা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

অগ্নিমিত্রা পালের দাবি, বার্নপুরের রহমত নগর এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়। তিনি জানান, একটি স্কুলে পরিদর্শন করে গাড়িতে ওঠার পরই হঠাৎ পাথর ছোড়া শুরু হয়। তাঁর অভিযোগ, চলন্ত গাড়িকেও লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে।

বিজেপি প্রার্থীর বক্তব্য, এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। শুধু তাঁর গাড়ি নয়, সেখানে উপস্থিত সাংবাদিকদের গাড়িতেও পাথর ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার পরই তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এর আগে সকালে রানিগঞ্জে তাঁকে ঘিরে আরেকটি বিতর্ক তৈরি হয়। পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা হয় বলে জানা গেছে। অভিযোগ, বেশি সংখ্যক গাড়ি নিয়ে ঘোরার বিষয়ে তাঁকে বাধা দেয় পুলিশ।

আরও পড়ুনঃ ভোটের মুখে নওদায় বোমা*বাজি! প্রার্থীকে নিশানা করার অভিযোগে তোলপাড়! শাসক বনাম হুমায়ুন কবীর শিবিরের তীব্র চাপানউতোরে সরগরম রাজনীতি!

নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে নির্দিষ্ট সংখ্যার বেশি গাড়ি থাকতে পারে না। এই নিয়ে তর্কের পরেই রহমত নগরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles