EXCLUSIVE:পুরসভা ভোটের প্রাক্কালে বিজেপি সাংগঠনিক প্রধান বি এল সন্তোষ আজ ফের কলকাতায়

সপ্তাহ ঘুরতে না ঘুরতে কলকাতায় আসছেন বিজেপি-এর সর্বভারতীয় সাংগঠনিক প্রধান বি এল সন্তোষ। গত ১লা মার্চ শহীদ মিনারে অমিত শাহ-এর সভায় বঙ্গ বিজেপি একত্রিত হয়ে ছিল। ওই দিনই সন্ধ্যায় নিউটাউন-এর এক পাঁচতারা হোটেল-এ গৃহ মন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং সাংগঠনিক প্রধান বি এল সন্তোষ বঙ্গ বিজেপি এর জেলা থেকে রাজ্যস্তর-এর সমস্ত নেতাদের তুলোধোনা করেন। ঠিক তার এক সপ্তাহের মাথায় আবার বাংলায় আসছেন বিজেপি-এর সাংগঠনিক প্রধান বি এল সন্তোষ।

আজ প্রায় সারাদিন দফায় দফায় কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম-এ বঙ্গ বিজেপির নেতাদের সাথে বৈঠক করবেন সন্তোষ। সূত্রের খবর, এই সভা হতে চলেছে মুকুল রায়-কে নিয়ে। বঙ্গ বিজেপি নেতাদের সাথে যেমন বৈঠক হবে তেমনই একাধিক একান্ত বৈঠক হবে মুকুল রায়-এর সাথে। সূত্র মারফত আরো খবর যে, এই সভা থেকেই দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, সঞ্জয় সিং এর মতন রাজ্য নেতাদের নির্বাচনীয় রণকৌশল বোঝাবেন সন্তোষ।

দিলীপ ঘোষ, মুকুল রায়, সুব্রত চ্যাটার্জী, সঞ্জয় সিং-রা এই মুহূর্তে কোমর বেঁধে পরিকল্পনা করছেন আগামী কলকাতা পুরসভা নির্বাচনী কৌশলের। এক ইঞ্চি জমিও শাসক দলকে ছাড়তে রাজি নয় বঙ্গ বিজেপি। মুকুল রায়-এর নির্দেশে তৈরী হচ্ছে নির্বাচনী নকশা। ভোটযুদ্ধে একদিকে যেমন ভোটগুরু পি কে তেমনই অন্য দিকে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়, তাই শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য অপেক্ষায় রইলো বাংলার মানুষ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment