ইস্তফা প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরছেন রবীন্দ্রভারতীর উপাচার্য

কাজে ফিরছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। উল্লেখ্য গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বসন্তোৎসবের ঘটনার নৈতিক দায় নিয়ে উপাচার্য পদ থেকে সরে যেতে চেয়ে শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা সচিবকে ই-মেল করেছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। আজ অর্থাৎ শনিবার দুপুরের পর তিনি জানান, মাননীয় শিক্ষামন্ত্রী ও পড়ুয়াদের অনুরোধে কাজে ফিরবেন তিনি৷ আপাতত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন৷ যার ফলে রবীন্দ্রভারতী কাণ্ডের বিতর্ক অনেকটাই ঠাণ্ডা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

শনিবার সকাল থেকে রবীন্দ্রভারতী ক্যাম্পাসের পড়ুয়াদের ছবি তুলে ধরে উপাচার্যের পদত্যাগপত্র পাঠানোর ২৪ ঘন্টাও পার হওয়ার আগেই আজ ক্যাম্পাসে পড়ুয়ারা ব্যানার-ফেস্টুন নিয়ে উপাচার্যের সামনে গিয়ে জড়ো হয়। এরপরই তারা উপাচার্যের কাছে কাতর আবেদন করেন যে, তিনি যেন রবীন্দ্রভারতী ছেড়ে না যান।

শনিবার উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাৎ হাজির হন। খবর পেয়ে উপাচার্যকে ঘিরে ধরেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের অনুরোধে সাড়া দিয়ে তিনি জানান সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন৷ এত ছাত্রের এমন আবেগ দেখে তিনি অভিভূত বলেও জানান। পরে শিক্ষামন্ত্রীও জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি৷ সব মিলিয়ের দুপুরের পর সিদ্ধান্ত বদল করলেন উপাচার্য৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর