Breaking: মারাত্মক দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়!

বছরের প্রথম দিনেই বড়সড় বিপদে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

আজ আসানসোল থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তার কনভয়ে। একটুর জন্য প্রাণে বেঁচে যান সাংসদ। জামুরিয়া থেকে ফেরার পথে তার কনভয়ে একটি বড় গাড়ি আচমকাই ঢুকে পড়ে। নিজের গাড়ি নিজেই ড্রাইভ করছিলেন বাবুল। তিনি কোনো মতে ওই ঘাতক গাড়ি থেকে নিজের গাড়িটি বাঁচালেও ওই ঘাতক গাড়ি গিয়ে ধাক্কা মারে তার আপ্ত সহায়কের গাড়িতে। গুরুতর জখম হন তার আপ্তসহায়ক। ওই গাড়ি চালককে আটক করেছে পুলিশ এবং জানা গিয়েছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।

RELATED Articles