সোমেন মিত্রের বাড়িতে উপস্থিত শুভেন্দু অধিকারী! রাজনৈতিক মহলে বিতর্ক

বছরের শেষ সন্ধ্যায় কংগ্রেসের প্রয়াত নেতা সোমেন মিত্রকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি পৌঁছলেন শুভেন্দু অধিকারী। সদ্য বিজেপিতে নেতার সোমেন মিত্রের বাড়িতে উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

গত বৃহস্পতিবার ছিল সোমেন মিত্রের জন্মদিন। সেই উপলক্ষ্যে ‘সোমেন-স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর পরিবার। প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন ২০২০ সালে প্রয়াত হন সোমেন মিত্র। এদিন তাঁর স্মরণসভায় শুধু কংগ্রেসই নয়, আমন্ত্রণ জানানো হয় সিপিএম, ও বিজেপই নেতাদেরও। কিছু কারা কারা সেখানে গিয়েছিলেন, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এদিন প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ও রিতেশ তিওয়ারি।

সোমেন মিত্রের বাড়িতে উপস্থিত শুভেন্দু অধিকারী! রাজনৈতিক মহলে বিতর্ক

সূত্রের খবর অনুযায়ী, এদিন সোমেন মিত্রের বাড়িতে উপস্থিত হয়ে সোমেন জায়াকে তিনি বলেন, “আপনি আগেই তৃণমূল ছেড়ে বেড়িয়ে এসেছিলেন। আমিও সব পদ ত্যাগ করে  পাঁচ বছর পর তৃণমূল ছাড়লাম”।

এর পাশাপাশি, সোমেন মিত্রের পুত্র রোহণকে তিনি আশ্বাস দেন যে তিনি সবসময় তাদের পাশেই আছেন। এই নিয়েই শুরু হয় হয়েছে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে রোহণের বিজেপি যোগের খবর নিয়ে।

প্রসঙ্গত, সোমেন মিত্রের পুত্র রোহণ এখন কংগ্রেসেই রয়েছেন। তবে সম্প্রতি, বাঁকুড়ায় দলীয় পর্যবেক্ষক হওয়া নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এরপর শুভেন্দু অধিকারীর সোমেন মিত্রের বাড়ি যাওয়া নিয়ে একাধিক মহলে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

RELATED Articles