আগামীকাল অর্থাৎ শনিবার নরেন্দ্র মোদী (Narendra Modi) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের (PMAY-G) আওতায় ১.৭৫ লক্ষ বাড়ি (1.75 Lakh houses)। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আয়োজিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রদেশে এখন পর্যন্ত ১৭ লক্ষ দরিদ্র প্ররিবার এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে।
নতুন বাড়িতে গৃহ প্রবেশের উদ্দেশ্যে “গৃহ প্রভেশাম” (Grih Pravesham) নামে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরিবারগুলি নিজেদের বাড়িতে প্রবেশের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেবেন মোদী।
অতিমারীর সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় এই বাড়িগুলি নির্মিত হয়েছে। ২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়ির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই প্রতিশ্রুতি মতোই এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। ২০১৬ সালের নভেম্বরে চালু করা হয় (PMAY-G) প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। এই যোজনার আওতায় ইতিমধ্যে দেশজুড়ে ১.১৪ কোটি বাড়ি (1.14 Cr. houses) তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন।





