লক্ষ লক্ষ টাকা ও সোনার আংটির লোভ দেখিয়ে প্রতারণা, পার্সেল খুলতেই মাথায় হাত ভিক্ষুকের, জুটল টিনের আংটি

ফের সাইবার প্রতারণা রাজ্যে। আর এবার প্রতারণার জালে এক বিশেষ ক্ষমতাসম্পন্ন ভিক্ষুক। লক্ষ লক্ষ টাকা ও সোনার আংটির লোভ দেখিয়ে প্রতারণা। এর জেরে যা কিছু সম্বল, সবটাই হারালেন ব্যক্তি।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। প্রতারিত ওই যুবকের নাম মুস্তাফিজুর রহমান। ওই যুবক জানান, কিছুদিন আগে এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তি তাঁকে ফোন করে জানান যে তিনি নাকি প্রথম পুরষ্কার জিতেছেন। পুরস্কার বাবদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও পাঁচ আনা সোনার আংটি পাবেন বলে জানানো হয় তাঁকে। অভিযোগ, অপর প্রান্তে থাকা ব্যক্তি জানায় যে সেই পুরস্কার নিতে গেলে তাঁকে কিছু তথ্য দিতে হবে।

পুরস্কারের লোভে অনেক ব্যক্তিগত তথ্যই দিয়ে দেন মুস্তাফিজুর। ফোন রাখার আগে ওই ব্যক্তি মুস্তাফিজুরকে জানায়, কিছুদিনের মধ্যেই তাঁর ঠিকানায় পুরস্কারের টাকা ও সোনার আংটি পৌঁছে যাবে। অভিযোগ, এরপর থেকেই নাকি প্রতারকরা তাঁকে নানাভাবে মানসিক হেনস্থা করতে শুরু করেন।  

এরপর গত ১৮ ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে ফোন করা হয় তাদের। জানানো হয় তাদের নামে একটি পার্সেল রয়েছে। সেই সময় মুস্তাফিজুর ভিনরাজ্যে থাকায় তাঁর স্ত্রী পার্সেলটি সংগ্রহ করেন। তবে পোস্ট অফিস থেকে জানানো হয় সেই পার্সেল নিতে গেলে ১৫৭৫ টাকা জমা দিতে হবে। সেই টাকা দিয়েই পার্সেলটি সংগ্রহ করেন তিনি।

বাড়ি ফিরে সেই পার্সেল খুলতেই চোখ কপালে উঠে যায় মহিলার। সেখা যায়, পার্সেলটিতে রয়েছে একটি টিনের আংটি ও দুটি সাদা কাগজ। এই খবর শুনে তড়িঘড়ি ভিনরাজ্য থেকে ফিরে আসেন মুস্তাফিজুর। ভেঙে পড়েন তিনি। গত শনিবার ডোমকল থানায় অভিযোগ জানান তিনি।

ওই যুবক জানান, “অবস্থায় ওড়িশার ঠিকানা দেওয়া ওই সংস্থা থেকে ফোন করে জানিয়েছে ঠিকানা ঠিক আছে কিনা জানার ব্যাপার ছিল। এবার আসল পুরস্কার যাবে”।

RELATED Articles