একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

করোনার আবহেও রাজ্যে এল খুশির খবর।  ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ স্থান পেল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দার সুমন মান্নার কীর্তি। তিনি আইসিসি বিশ্বকাপের ক্ষুদ্রতম রেপ্লিকা তৈরি করেছেন কেবলমাত্র একটি দেশলাই কাঠি দিয়ে যার উচ্চতা মাত্র ১২ মিলিমিটার। এটি বানাতে তিনি সময় নিয়েছেন মাত্র ৫০ মিনিট।

একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

পেশায় স্কুল শিক্ষক হলেও সুমনের সব সময়ই চেষ্টা ছিল এমন কিছু করার যা হবে অন্য সব কিছুর চেয়ে আলাদা। প্রাথমিক ভাবে চিত্রকর হওয়ার স্বপ্ন দেখলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে তা হয়ে ওঠেনি।

একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

কিন্তু মনের অদম্য ইচ্ছাকে মনের জিইয়ে রেখেছিলেন তিনি। সে দিক থেকে প্রথম সাফল্য আসে কমেডিয়ান হিসেবে। একটি জনপ্রিয় চ্যানেলের স্ট্যান্ড আপ কমেডির রিয়েলিটি শোয়ে পশ্চিম মেদিনীপুর থেকে যোগ দিয়ে জেলা স্তরে পরিচিতি আসে তাঁর। লেখালেখির পারদর্শিতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেলে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করেছেন। তবে নিজের প্রতিভাকে শুধু জেলা নয় গোটা দেশে ছড়িয়ে দিতে হবে এরকমই ভাবনা ছিল তাঁর। এবার সেই প্রচেষ্টারই দাম পেলেন তিনি।

একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

নেহাতই খেয়ালের বশে একদিন একটি মাত্র দেশলাই কাঠি দিয়ে বানিয়ে ফেললেন ক্রিকেট বিশ্বকাপের রেপ্লিকা। তারপর তা ই-মেলে জানান এশিয়ান বুক অফ রেকর্ডসের আওতাভুক্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসকে (আইবিআর)। কয়েকদিন পর ই-মেল মারফত গাইড লাইন দিয়ে তাঁকে জানানো হয় কী ভাবে কাজটি করে দেখাতে হবে। সেই গাইড লাইন মেনে ৩ মার্চ ক্যামেরার সামনে ৫০ মিনিটে একটি মাত্র দেশলাই কাঠি দিয়ে খালি চোখে ফের একটি রেপ্লিকা বানান তিনি। সম্পূর্ণ নিয়ম মেনে তৈরি রেপ্লিকাটির উচ্চতা মেপে দেখা যায় ১২ মিলিমিটার বা ০.৪৭ ইঞ্চি হয়েছে। সংশ্লিষ্ট অন্য নথিও তিনি পাঠান নিয়ম মেনে। রেকর্ড অন্তর্ভুক্তকারী সংস্থার বিশেষজ্ঞ দল সমস্ত বিষয় পর্যালোচনা করে ৬ মার্চ ই-মেল মারফত জানিয়ে দেয় যে সুমন মান্নার কাজটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। তার স্বীকৃতি স্বরূপ সংস্থা থেকে একটি মেডেল, একটি স্মারক ও একটি শংসাপত্র ২৯ এপ্রিল তাঁর কাছে এসে পৌঁছেছে। পরিবার তো বটেই তাঁর এই সাফল্যে খুশি গোটা জেলাও।

একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পশ্চিমবঙ্গের নাম তুলে সুমন জানান তাঁর মা তাঁকে এই কাজে উৎসাহ জুগিয়েছেন। আরও দুটি বিষয়ে তিনি জাতীয় রেকর্ডের জন্য কাজ করছেন। এবার তাঁর লক্ষ্য গিনেস বুক অব রেকর্ডসেও নাম তোলা।

একটিমাত্র দেশলাই কাঠি রূপ নিল আইসিসি বিশ্বকাপে, রেকর্ড গড়লেন বেলদার শিক্ষক

আরও অন্যান্য খবর