পতন লাগাতার! তৃণমূল ছেড়ে বিজেপি ঝান্ডা হাতে তুললেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য

বাংলা এখন ভোটময়। জমে যাচ্ছে বাংলার বিধানসভা নির্বাচনের আসর। রাজনীতির অদ্ভুত মজা এখানে সময় সুযোগ বুঝে নিজের সুবিধামতো ঝটপট দলবদল করা যায়। আর তাই ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল থেকে নাগাড়ে লোকজন ঢুকছে বিজেপিতে। তবে একজন বিধায়ক এই দলবদলের জেরেই এবার অস্বিত্ব-হীনতায় ভুগতে শুরু করেছেন।

দুই নির্বাচনের মধ্যে দু-বার দল পরিবর্তন করলেন তৃণমূল নেতা তথা নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আজ দিল্লি গিয়ে যোগ দিলেন বিজেপিতে।

তবে এবার প্রশ্ন উঠছে কোন দলের বিধায়ক বলা হবে তাঁকে? সাধারণ মানুষের কথা রাখুন এই প্রশ্নের উত্তর দিতে বিধায়ক স্বয়ং হিমশিম খাচ্ছেন।

২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামজোটের প্রার্থী হিসেবে; শান্তিপুর থেকে লড়াই করেছিলেন কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অজয় দে’কে ১৯ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হন তিনি। এরপর ২০১৭-র ২১শে‌ এপ্রিল; তিনি তৃণমূলে যোগদান করেন। আর এবার ১৯ এর বিধানসভা নির্বাচনের আগে দলবদলে পটু এই নেতা এবার বিজেপিতে।

রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে; শান্তিপুর বিধানসভা। লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে; ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। শান্তিপুরের ছটি পঞ্চায়েতের মধ্যে; পাঁচটিতে পরাজিত হয়েছিল তৃণমূল। এলাকায় বিজেপির ভোট বৃদ্ধির পর থেকেই; অরিন্দম ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে; জল্পনা চরমে ওঠে। সেই জল্পনা সত্যি করে বিজেপিতে গেলেন এই নেতা।

আর হাতে গোনা মাত্র দুমাস পরেই, রাজ্যে বিধানসভা নির্বাচন। ব্যাপক ভাবে চলছে দলবদল, রং বদল। আর এর জেরে সবচেয়ে বেশি প্রভাবিত; শাসক দল তৃণমূল। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী আর সমর্থকরা; দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। আর সেই তালিকায় আরেকটি নাম যুক্ত হল; এই দলবদলের পালায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন; শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আর তাঁর এহেন সিদ্ধান্তে এবার চাপে শাসক দল। 

RELATED Articles