বাংলায় বিধানসভা নির্বাচনের পাঁচ-ছয় মাস আগেই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দু’দিনের বঙ্গ সফরে করে গেলেন অমিত শাহ (Home minister Amit Shah) জমিয়ে করলেন মমতা প্রশাসনের ওপর আক্রমণ। আবার একইসঙ্গে শাসক শিবির তৃণমূলের পক্ষ থেকেও চলল অমিত শাহ-এর বিরোধিতা করে বিজেপির তুলোধোনা। অমিতের বঙ্গ সফরকে ‘বেড়াতে এসেছে’ বলে কটাক্ষ করলেন বীরভূমের বিতর্কিত তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
নিজস্ব ঢঙে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, ‘ও তো এখানে বেড়াতে এসেছে। ও তো এখানে ভোট করতে আসেনি। আর মিথ্যা কথা বলতে এসেছে, আর লুট করতে এসেছে’। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আচ্ছা একটা কথা বলুন তো, আমরা যে টাকাটা পাই, সেই টাকাটা কেনও আমাদের অমিত শাহ দিচ্ছেন না। মমতা ব্যানার্জী বারবার বলছেন, তাও দিচ্ছে না। বাংলার টাকাটা দিয়ে দিন না, তাহলে তো করোনাটা মমতা ব্যানার্জী (Mamta banerjee) জব্দ করতে পারবে’।
তবে আক্রমণ করতে গিয়ে শুধুমাত্র আমি অমিত শাহ্তেই থেমে থাকেননি অনুব্রত। টেনে এনেছেন উত্তর প্রদেশ থেকে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কেও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বড় ক্রিমিনাল আখ্যা দিয়ে আক্রমণ করে বললেন, ‘বাংলায় এসে এরা যা মন তাই করছে। দেখুন ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত বাংলায় কোনও ধর্ষণ হয়নি, কিন্তু উত্তরপ্রদেশে ৬০ হাজার ধর্ষণ হয়েছে। আর বাংলাকে যোগী আদিত্যনাথের সঙ্গে তুলনা করছে। আরে ও তো একটা বড় ক্রিমিনাল’।
বিজেপিকে মিথ্যেবাদীর দল বলে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল। বলেন, ‘ওঁরা তো গুজরাট থেকে এসেছে। কোথায় গুজরাট, আর কোথায় বাংলা। বাংলার মানুষ দয়াকরে ওই মিথ্যাবাদী দলটার কথা শুনবেন না। ২০১৪ সালে ক্ষমতায় এসে বলেছিল, প্রত্যেক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেব, ২ কোটি চাকরি দেব, কিন্তু কিছুই হল না। উল্টে ২০১৯ সালে RS বলল, মামাদের ভুল হয়ে গেছে, এবার ভোটে জিতে ১৫ লক্ষ টাকা করে দিয়ে দেব। কিন্তু এদিকে দেখ সবকিছুই এয়ারপোর্ট, কয়লাখনি, ট্রেন সবকিছুই বেঁচে দিচ্ছে’।





