“মেয়েরা কী আদেও নিরাপদ”, সানন্দার কভার পেজে রিয়া চক্রবর্তী, ম্যাগাজিন বয়কটের ডাক নেটিজেনদের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা কিছু কম হয়নি। তাঁর মৃত্যু নিয়ে বান্ধবী রিয়া চক্রবর্তীকে সন্দেহ করা হলেও, সে অভিযোগ ধোপে টেকেনি। দিল্লির এইমসের চিকিৎসকের দল সুশান্তের ভিসেরা রিপোর্টে জানিয়েছে যে অভিনেতা আত্মহত্যাই করেছিলেন। অন্যদিকে, মাদকযোগ মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও আপাতত শর্তসাপেক্ষ জামিনে জেলের বাইরেই আছেন তিনি।

অতএব, তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেছেন তিনি। কিন্তু জনতার আদালতে রিয়া এখনও ভিলেন। তার প্রমাণ মিলল সানন্দা ম্যাগাজিনের ৩০শে অক্টোবরের সংখ্যা প্রকাশিত হতেই।

জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’-এর ৩০শে অক্টোবরের সংখ্যার কভার পেজে উঠে এসেছে রিয়া চক্রবর্তীর ছবি, এর সঙ্গে নীচে লেখা রয়েছে, “মেয়েরা কী আদেও নিরাপদ?” তার ছবি সামনে আসতেই নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়ে ওই ম্যাগাজিন।

কয়েকদিন আগে ‘সানন্দা’ ম্যাগাজিনের ফেসবুক পেজ থেকে কভার পেজের ছবিটি শেয়ার করা হয়। মূলত, পুরুষতান্ত্রিক সমাজের চোখ দিয়ে মেয়েদের কীভাবে দেখা হয়, এই বিষয়েই আলোচনা করা হয়েছে রিয়া চক্রবর্তীর সঙ্গে হওয়া ঘটনার দৃষ্টান্ত দিয়ে।

কিন্তু এই ছবি পোস্ট হতেই উঠে আসে একের পর এক বিতর্কের ঝড়। ‘সানন্দা’-এর এই ছবির ব্যাপারে অনেকেই বলেছেন “কীভাবে আপনারা এই মেয়েটির সপক্ষে কথা বলছেন”? আবার কারোর দাবী কে ক্রম অবনতি হওয়া ম্যাগাজিনকে টিআরপি-এর শীর্ষে আনতে, রিয়া চক্রবর্তীর মতো ড্রাগচক্রী ও খুনিকে নিজেদের ঢাল বানিয়েছে। আবার কিছু মানুষ তো এক কাঠি উপরে, তারা বলেছেন যে “এই মহিলার থেকে ছেলেরা কতটা নিরাপদ, সের স্টোরি বানান”। এমন তীব্র আক্রমণ করেই ক্ষান্ত থাকেননি নেটিজেনরা, এর সঙ্গে ‘সানন্দা’ ম্যাগাজিনকে বয়কটের ডাকও দিয়েছেন তারা।

আইনের আদালতে রিয়া চক্রবর্তী ছাড়া পেলেও, সুশান্তের অনুরাগীদের আদালতে রিয়া যে কোনওদিনই নির্দোষ প্রমাণিত হবেন না, তা এই ম্যাগাজিনের ঘটনা থেকে স্পষ্ট।

RELATED Articles