ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অভিষেকের ৫ লাখ যুব যোদ্ধা। ‘যত যোদ্ধা বাড়বে ততই চুরি বাড়বে’ কটাক্ষ দিলীপের!

বাংলার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার যুবশক্তি। দলমত নির্বিশেষ এখন তাঁদের প্রধান কাজ বাংলাকে করোনা মুক্ত করা। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সেই লক্ষ্যে গত ১১ই জুন ‘বাংলার যুবশক্তি’ নামে একটি উদ্যোগ নেয় যুব তৃণমূল। ওই উদ্যোগ যোগ দিয়েছিলেন ১ লাখ যুব যোদ্ধা।

আর বর্তমানে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ৫ লাখেরও বেশি। করোনা থামাতে এঁদেরকেই কাজ নামতে আহ্বান জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার একটি ফেসবুক লাইভে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, রাজ্যে ৫ লাখ যুব যোদ্ধা আছে। এঁরা প্রত্যেকেই তাঁর এলাকায় ১০টি পরিবারের দায়িত্ব নেবেন। ওইসব পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই পরিবারকে সর্বতভাবে সাহায্য করবেন। তাঁদের মাস্ক আছে কিনা, তাঁদের বাজার করতে হবে কিনা, ওষুধ লাগবে কিনা তা দেখবেন। পাশাপাশি, আমফানে ক্ষতিগ্রস্ত হলেও একই ভাবে কাজ করবেন। এই ক্ষেত্রে অন্য কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও যুব যোদ্ধা হতে কোনও বাধা নেই। সবাই কাজ করবেন বাংলার জন্য। উল্লেখ্য, ২১ জুলাইয়ের আগেই এরকম একটি যুবশক্তিকে মাঠে নামিয়ে দিতে চাইছেন অভিষেক। রাজনৈতিক মহলের ধারনা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ দলকে উজ্জীবিত করবে।

পাশাপাশি, তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্বও এই উদ্যোগ থেকে বেরিয়ে আসতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ঘূর্ণিঝড় হোক বা করোনা, বাংলার কাছে হারবেই।” তবে এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি বঙ্গ বিজেপির কান্ডারী দিলীপ ঘোষ। তাঁর কথায় “এর আগে এক লক্ষ যোদ্ধা তৈরি করেছিলেন যারা ঘূর্ণিঝড়ের ত্রাণ চুরি করছে, রেশন চুরি করছে। এবার আরও যোদ্ধা আনার কথা বলছেন, তারাও চুরি করবে।”

RELATED Articles

Leave a Comment