ভাটপাড়ায় ধুন্ধুমার! বিরোধী বিজেপির মিছিলে হামলা শাসক তৃণমূলের! বেশ কয়েকজন আহত!

করোনা পরিস্থিতিতেও থামবার লক্ষণ নেই বিজেপি-তৃণমূলের! আবারও একবার বিজেপি – তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা। চলল গুলি, বোমা‌ও! বিজেপির দাবি, তাঁদের মিছিল লক্ষ‍্য করে হামলা চালিয়েছে শাসকদল‌ই। দুষ্কৃতীদের ছোঁড়া বোমা-গুলিতে তাঁদের দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি বিজেপি নেতৃত্বের।

বিজেপি অভিযোগ করেছে, অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে শনিবার জগদ্দলের মেঘনা জুটমিলের সামনে থেকে ভাটপাড়া পর্যন্ত মিছিল করার কর্মসূচি নিয়েছিল দল। কিন্তু মেঘনা জুটমিলের সামনে পৌঁছনোর আগেই পথে বিজেপি নেতাকর্মীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিংয়ের ওপরেও আক্রামণ হয়েছে বলেও দাবি বিজেপি। একাধিক বিজেপি নেতাকর্মীর গাড়ি ভাভচুর হয়েছে বলেও দাবি তাদের।

https://twitter.com/ANI/status/1284470358217646081?s=20

বিজেপির অভিযোগ, হামলা হয়েছে বিজেপি নেতা অরুণ ব্রহ্মের ওপরেও। তাঁর গাড়িতে ভাঙচুর করে তৃণমূলি দুষ্কৃতীরা। গাড়ি ছেড়ে তিনি পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল।

ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘পুলিশ ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে ছিল। তাঁদের সামনেই সংঘর্ষ হয়েছে। এক কিশোর গুরুতর আহত হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, সন্ত্রাস করে এলাকার দখল হাতে রাখতে পারবে না তৃণমূল। মানুষের সমর্থন এখন বিজেপির সঙ্গে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাটপাড়ার তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ জানান, “আমাদের দলের কেউ এই ঘটনায় জড়িত নেই । আদি বিজেপি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে । তবুও ওরা যখন অভিযোগ করছে, আমি বলছি যদি তৃণমূলের কোন নেতা বা কর্মী এই ঘটনায় যুক্ত থাকে তার কোন দায় দল নেবে না । যদি আমাদের দলের কেউ হামলায় যুক্ত এরকম ফুটেজ বা প্রমাণ থাকে তার বিরুদ্ধে দল কঠিন পদক্ষেপ নেবে এবং পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই হামলাকারীর পাশে দল দাঁড়াবে না । তবে এই ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই ।”

RELATED Articles

Leave a Comment