WB Election 2021:ভূমিপুত্রের হাতেই থাকবে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব! কর্মীসভাতে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্

চলছে বঙ্গ বিধানসভা নির্বাচন। যেখানে তৃণমূল বনাম বিজেপির লড়াই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। তৃণমূলের মুখ্যমন্ত্রী মুখ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোন‌ও মুখ ছাড়াই বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়তে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অন্দরের কেউ‌ও জানেন না কে হতে পারেন বিজেপির তরফে বাংলার মুখ্যমন্ত্রী মুখ।

শুরু থেকেই বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা জারি থেকেছে। বিজেপি নেতাদের সঙ্গে বহিরাগত তকমা এঁটে দিয়ে চাল দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর‌ই আসরে নামেন অমিত শাহ্। স্পষ্ট জানান, ‘বহিরাগত’ কেউ নয়, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একজন ভূমিপুত্রের হাতেই থাকবে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব। এবার দলের কর্মীসভাতেও একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে তবেই জুতো পরবেন! ১৮ বছর ধরে “ধনুক ভাঙা পণ” নীলমণি’র

প্রসঙ্গত, রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে দলের কর্মীদের নিয়ে বৈঠকে শাহ্ বলেন, ‘বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।’ বাংলায় নির্বাচনের আবহে মোদী-শাহ থেকে দিলীপ ঘোষ, বারবারই এই প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু, এখনও পর্যন্ত কোনও নাম ঘোষণা করেনি বিজেপি। এমনকী ভোটের ফলের আগে তা ঘোষণার সুযোগও নেই বলেই অনুমান রাজনৈতিক মহলের।

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে উঠে এসেছে একাধিক নাম। কখনও দিলীপ ঘোষ, কখনও স্বপন দাশগুপ্ত, কখনও সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী, আবার কখনও শুভেন্দু অধিকারী– বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বারবার আলোড়ন উঠেছে। একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েও আলোড়ন উঠেছিল। তবে, সে সম্ভাবনা খারিজ করে দিয়েছেন সৌরভ নিজেই। তারপর থেকে কে সেই ‘ভূমিপুত্র’, তা নিয়ে জল্পনা এখনও থামেনি।

আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

সম্প্রতি, প্রধানমন্ত্রী বলেছেন , ‘বাংলার ভূমিপুত্রই এখানকার মুখ্যমন্ত্রী হবেন। ২রা মে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সোনার বাংলা গড়তে এখানকার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।’ আবার কাঁথিতে শুভেন্দু অধিকারীকে পাশে রেখেও তিনি ওই এক কথাই বলেছেন। হুগলির হরিপালের সভা থেকেও তিনি জানান, ‘বাংলায় যেদিন বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেদিন আমি বাংলায় আসব।’ এবার ফের অমিত শাহ্’র মুখেও সেই ভূমিপুত্র প্রসঙ্গ।

RELATED Articles