বিমল গুরুংকে গ্রেফতারের দাবি, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতা

২১ এর বিধানসভা নির্বাচনে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যেই শুরু হয়ে গেল আইনী মামলা নিয়ে রাজনৈতিক খেলা। সম্প্রতি বিমল গুরুংয়ের গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতা অঙ্কুর শর্মা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে এবং তরাই-ডুয়ার্সে গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল কংগ্রেস যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্ৰহণ করেছিল। শাসক দলকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।

সেই সব কারণেই বিমল গুরুং বিরুদ্ধে থাকা একাধিক ফৌজদারি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছিল। মামলাকারির আইনজীবীর দাবি, পাহাড়ে সরকারি বাংলোতে অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। বলা বাহুল্য, বিমল গুরুং বেশ কয়েক বছর ধরে আন্ডারগ্রাউন্ড ছিলেন। তারপর হঠাৎই আসেন একদিন প্রকাশ্যে।

সেই সময়ই সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রশংসা করেন বিমল গুরুং। মামলাকারী অঙ্কুর শর্মার আইনজীবী জানিয়েছেন, প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা পর জরুরী ভিত্তিতে শুনানি করা হোক।

RELATED Articles