অশোক লাহিড়ীকে প্রার্থী পদ থেকে সরালো গেরুয়া শিবির, বিক্ষোভে ভাঙচুর হল পার্টি অফিস

নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্বের শেষ নেই। প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ লেগেই রয়েছে। বৃহস্পতিবার ১৪৮ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির। তারপর আবারও ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতৃত্বরা। দলে যোগ দেওয়া নতুনদেরকে টিকিট দেওয়া নিয়ে বিজেপির আদি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন কয়েকদিন ধরেই। সেই কারণেই বৃহস্পতিবারের প্রকাশিত তালিকায় বেশ কিছু প্রার্থী বদলও করা হয়েছে। তাতেও কমেনি বিক্ষোভ, বিশেষত উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করে দেওয়া হল।

প্রথমে প্রার্থী করা হয়েছিল ভারত সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে। এরপর বৃহস্পতিবার প্রার্থী বদল করে ওই আসনে বিজেপির স্থানীয় নেতা সুমন কাঞ্জিলালকে টিকিট দেওয়া হয়। যদিও বিজেপি পরিকল্পনা করেছিল রাজ্যে সরকার গড়তে পারলে তারা অর্থমন্ত্রী করতেন অশোকবাবুকে।

তবে প্রার্থী পদ ঘোষণার পর থেকেই শুরু হয় জেলায় জেলায় বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়ে ভাঙচুর শুরু করেন বিজেপি কর্মীরা। অশোক লাহিড়ীকে প্রার্থী হিসেবে আলিপুরদুয়ারের স্থানীয় বিজেপি নেতৃত্বরআ মেনে নাও নিতে পারে, সেই কারণে বদল করে দেওয়া হয়। জানা গিয়েছে, অশোকবাবুকে বালুরঘাট আসনের প্রার্থী করা হতে পারে। সেখানকার স্থানীয়রা তাকে মেনে নেবে কিনা তা সময়ই বলবে।

RELATED Articles