বাংলার রাজনীতি বোধহয় সবথেকে চমকপ্রদ অঘটনের ক্ষেত্র। অন্তত সাম্প্রতিক ঘটনাবলী তো তাই বলছে। আজ এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন সৌমিত্র পত্নী। ফলে বিধানসভা নির্বাচনের আগেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল রাজনৈতিক দূরত্ব তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও একই কথা সাংবাদিক সম্মেলনে বলেছেন সুজাতা। তিনি বলেন,বিজেপি অযোগ্যদের নিয়ে এসে দলে বড় পদ দিয়ে দিচ্ছে। তাই এই দলে থাকা সম্ভব না। তাঁর স্বামী এখন বুঝতে পারছেন না কিন্তু পরে বিজেপির এই স্ট্র্যাটেজি বুঝতে পেরে নিজেই সরে আসবেন।
সব মিলিয়ে এখন রাজনৈতিক তরজাতেই তোলপাড় গোটা বাংলা।
বিস্তারিত আসছে…






