“বিজেপি যদি একশো আসন পায় তাহলে টুইটার ছেড়ে দেব”, আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে টুইট বার্তা প্রশান্ত কিশোরের

গত শনিবারই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছেন একঝাঁক নেতা ও নেত্রী। প্রায় প্রতিদিনই কোনও না কোনও তৃণমূল নেতা বা বিধায়কের গলায় উঠছে ‘বেসুরো’ মন্তব্য। অনেকেই প্রশান্ত কিশোরকে ভালো চোখে নিচ্ছেন না। অনেকেই তাঁকে দুষছেন বিভিন্ন কারণ দেখিয়ে। তাতে অবশ্য বিশেষ আমল দেননি প্রশান্ত কিশোর। বরং, এরই মধ্যে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড়সড় বোমা ফাটালেন তিনি। এর সঙ্গে দাবীও করলেন যে, তাঁর কথা যদি না মেলে তবে তিনি টুইটার ছেড়ে দেবেন।

অমিত শাহ্‌’র রাজ্য সফরের পরই আইপ্যাক প্রতিষ্ঠাতা তথা তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইটারে দাবী করেন যে, আগামী নির্বাচনে বিজেপি দুই অক্ষরের গণ্ডি পেরোতে পারবে না। অর্থাৎ, তাঁর দাবী আগামী নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ১০০টিও আসন পাবে না বিজেপি। গত বছরের লোকসভা ভোটে বিজেপি ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল। তাহলে প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী, বিভিন্ন বিজেপই নেতাদের এত সমাগম ও প্রচারের পরেও লোকসভার নিরিখে বিজেপির আসন কমবে

এদিন একটি টুইট করে প্রশান্ত কিশোর লেখেন, মিডিয়ার একটা অংশ বিজেপিকে তোল্লাই দিচ্ছে। কিন্তু বাস্তবে বিজেপি দুই অক্ষরের গণ্ডি পেরোতে পারবে না। এমনকি, তিনি এও বলেন যে তাঁর এই টুইটটি যত্ন করে সংগ্রহ করে রাখতে। বিজেপি যদি এর চেয়ে ভালো ফল করে, তবে তিনি টুইটার ছেড়ে দেবেন।

এদিকে, প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূলে অনেক বদল এসেছে। দিদিকে বলো থেকে শুরু করে বঙ্গ ধ্বনি, সবেতেই রয়েছে পিকেও-এর ছোঁয়া। তৃণমূলকে যে তার স্তরে গিয়েই লড়াই করতে হবে, তা উপলব্ধি করিয়েছে পিকে-এর টিমই। এদিকে ‘দুয়ারে দুয়ারে সরকার’, ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ এসবের মধ্যে দিয়ে অনেকেই মনে করছেন বিরোধী ভোট হয়ত ফের তৃণমূলের দিকে ঘুরতে পারে। সেই আত্মবিশ্বাস থেকেই পিকে-এর এই টুইট।

RELATED Articles