প্রতিদিনের ব্যস্ততা আর শহরের কোলাহল পেরিয়ে মানুষ যখন পাহাড়ের কাছে আশ্রয় খোঁজে, তখন বোধহয় চায় কিছুটা শান্তি। সেই ইচ্ছেতেই তো আমরা ব্যাগ গুছিয়ে ছুটি নিই, টিকিট কাটি, হাজারো স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করি। এক টুকরো শান্তির খোঁজে বেড়িয়ে পড়েছিল এক তরুণ দম্পতিও। তবে কে জানত, এক রঙিন ভ্রমণ এক নিমেষে রূপ নেবে জীবনের সবথেকে বড় দুঃস্বপ্নে?
সবাই ভাবে পাহাড় মানেই মুক্তি। কিন্তু কখনও কখনও প্রকৃতির এই সৌন্দর্যই ডেকে আনে অপ্রত্যাশিত অন্ধকার। সম্প্রতি এমনই এক ভয়ানক ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও। পাহাড়ের কোলে যেখানে শুধু ভালোবাসা, হাসি আর আনন্দ থাকার কথা, সেখানে হঠাৎ করে ছড়িয়ে পড়ল শোকের ছায়া। আর এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া জুড়ে, তৈরি হল বিতর্কের ঝড়।
ঘটনাটি জানা গিয়েছে কলকাতার বিতান অধিকারী ও তাঁর স্ত্রী সোহিনীকে ঘিরে। বিবাহিত এই দম্পতি বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান পেহেলগাঁওতে। আরু ভ্যালি দর্শন করতে গিয়েই ঘটে বিপত্তি। সেখানেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বিতান। এই খবর প্রথমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। কিন্তু এখানেই শেষ নয়, বিতানের মৃত্যুর পর এক বিতর্কও মাথা চাড়া দিয়ে ওঠে, যা আস্তে আস্তে গোটা ঘটনাকে ভিন্ন মোড়ে নিয়ে যায়।
বিতানের মৃত্যু মাত্র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোহিনী একটি অনুদান সংগ্রহ ক্যাম্পেন চালু করেন। উদ্দেশ্য ছিল, সংসার চালিয়ে নিতে আর ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাহায্য সংগ্রহ করা। সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেই দেখতে দেখতে ফান্ডে জমে যায় ১.২ কোটি টাকারও বেশি। কেউ কেউ দুঃখ প্রকাশ করলেও, অনেকের মনেই প্রশ্ন জাগে — এত দ্রুত অনুদান সংগ্রহ কেন? কিছু নেটিজেন সরাসরি প্রশ্ন তোলেন, “শোকের মুহূর্তে কি সত্যিই টাকা জোগাড় করার কথা ভাবা সম্ভব?” সেই শুরু বিতর্কের।
আরও পড়ুনঃ Abhishek Banerjee : ‘এখন পাকিস্তান দখলের সময়’! পাঁচ দিন চুপ করে থেকে বিস্ফোরক অভিষেক ব্যানার্জি, কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বিতর্কের ঝড়!
সমালোচনার ঝড় বাড়তেই শেষ পর্যন্ত সোহিনী বাধ্য হন সেই অনুদান সংগ্রহ ক্যাম্পেন বন্ধ করতে। সোশ্যাল মিডিয়ার তীব্র প্রতিক্রিয়ার সামনে দাঁড়িয়ে তিনি জানান, তাঁর উদ্দেশ্য কখনই ভুল ছিল না। বিতানই ছিলেন সংসারের একমাত্র আয়ের উৎস। তাই হঠাৎ করে সমস্ত দায়িত্ব একা কাঁধে পড়ায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন এবং কিছুটা আর্থিক সহায়তার আশায় উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু জনতার চাপের কাছে হার মেনে শেষমেশ অনুদান সংগ্রহ বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।






