মুখ্যমন্ত্রীকে হারানোর নয়া রণকৌশল! এবার মমতার মুখোমুখি তৃণমূলের হাতে‌ আক্রান্ত বিজেপির শহিদ পরিবারের সদস্য?

গত শনিবারই নির্বাচন কমিশনের তরফে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ওই কেন্দ্রে ভোট হবে আগামী ৩০শে সেপ্টেম্বর। ওইদিনই ভোট রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও।

উপনির্বাচনের দিন ঘোষণার পরই তৃণমূলের তরফে ঘোষণা করা হয় যে ভবানীপুর থেকে প্রার্থী হবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা একরকম অবশ্য সকলের জানাই ছিল। তবে বিজেপির তরফে ওই কেন্দ্রে প্রার্থী হবেন কে? এই নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন- ‘তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবেন না’, আইপ্যাকের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে কড়া হুমকি কল্যাণের

নানান প্রভাবশালী নেতাদের নাম উঠে এলেও চূড়ান্তভাবে কোনও নাম জানানো হয়নি। উঠে আসছে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের। তিনি একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়ে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। তবে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে যে ভবানীপুরে এবার মমতার বিরুদ্ধে হয়ত বিজেপি শহিদ পরিবারের কেউ প্রার্থী হবেন।

সম্প্রতি, অভিষেক মুখোপাধ্যায় নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়ে একটি ছবি। ক্যাপশনে লেখা হয়, “শহিদ পরিবারের সদস্যরাই ভবানীপুরের মানুষকে জানাক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের করুণ কাহিনী। বিজেপি নেতৃত্ব সেই ব্যবস্থাই করুক”। এই ছবিতে ওই ব্যক্তি ট্যাগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা তথাগত রায় ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে।

আরও পড়ুন- কোনও আফগানকে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া বিতাড়িত করা যাবে না ভারত থেকে, নির্দেশ কেন্দ্রের

এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে জল্পনা ঘি পড়ে তখনই যখন তথাগত রায় এই পোস্টটি রিপোস্ট করেন। এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে তবে এটাই কী সত্যি? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শহিদ পরিবারের কাউকেই কী প্রার্থী করবে বিজেপি? এই পরিস্থিতিতে উঠে আসছে বেলেঘাটার মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা ও মা-এর নাম। তবে সূত্রের খবর, বিজেপির তরফে এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি। এমনকি, কোনও বৈঠকে তাদের নাম নিয়ে আলোচনাও হয়নি। তবে ভবানীপুরে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করাতে চলেছে, তা নিয়ে উদগ্রীব সকলেই।

RELATED Articles