Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force: এতদিন ধরে তৃণমূল অভিযোগ করে আসত যে বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। অন্যদিকে আবার বিজেপি বারবার দাবী করে এসেছে যে রাজ্য পুলিশ তৃণমূলের পক্ষপাতিত্ব করে। এবারের নির্বাচনে নিরপেক্ষতার কথা মাথায় রেখেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল খোদ বিজেপিই। কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছে না বলে দাবী তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)।
আজ, ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন রাজ্যের ৮ আসনে চলছে ভোট। ভোট রয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এদিন সকাল থেকেই উত্তপ্ত ঘাটাল-সহ মেদিনীপুর, তমলুক, কাঁথি। সকাল থেকেই ভোট ময়দানে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)। ভোরবেলাই বুথ পরিদর্শনে যান তিনি।
তাঁর অভিযোগ, রাত থেকেই পুলিশ সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, “গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়। অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকেরা বাড়ি থেকে পালিয়ে মাঠে-ঘাটে লুকিয়ে ছিলেন। যেখানে জানানোর সেখানে অভিযোগ জানিয়েছি” (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)।
হলদিয়ায় গেলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিজিতকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার পর বসতে দেওয়া হয় এজেন্টকে। পুলিশের পাশাপাশই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)। সমালোচনা করে বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি”।
অন্যদিকে, সকাল থেকেই একাধিক বুথে ঘুরছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন হিরণ (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)। তাঁর দাবী, পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা। তাঁর অভিযোগ, তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী।
বিজেপি প্রার্থীর দাবী, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে আছে (Abhijit Ganguly Hiran Chatterjee complained against central force)। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল ও রাজ্য ‘ম্যাচ ফিক্সিং’ হয়ে গেছে বলে অভিযোগ হিরণের। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেও দাবী তাঁর। হিরণ বলেন, “ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে”।





