শনিবার, ২৫ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ রাস্তাঘাটে একটু সতর্ক হতে হবে। পুরোন পাওনাদারের সাথে লেনদেনের জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন। দুপুর থেকে বিদেশ যাত্রার যোগ প্রবল। উচ্চ শিক্ষায় সাফল্য লাভের দিন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সাংসারিক ক্ষেত্রে সকাল সকালই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সকালের দিকে ভালো রোজগার হবে। দুপুর থেকে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ সকালের দিকে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। কর্মচারী ও কাজের লোকের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সকালের দিকে প্রেম ভালোবাসায় জটিলতা দেখা দিতে পারে। দুপুর থেকে কাজে কর্মে সহকর্মী ও অধিনস্থ কর্মচারীদের সাহায্য লাভের আশা।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সাংসারিক ঝামেলা এড়াতে হবে। আত্মীয় বিরোধের সম্মূখীন হতে পারেন। গৃহস্থালী জীবনে কোনো জটিলতা দেখা দেবে। দুপুর থেকে সন্তানের বিষয়ে দুঃশ্চিন্তা দেখা দেবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): বৈদেশিক যোগাযোগে আজ উন্নতির আশা। মধ্যস্ততার কাজে সকালের দিকে আলোচনায় উন্নতি হবে। দুপুর থেকে প্রত্যাশা পূরণের আশা। পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২১ অক্টোবর): আজ ভালো রোজগারের দিন। ব্যবসায়ীক কাজে সফল হতে পারবেন। বকেয়া টাকা সকালের দিকে আদায় হবে। দুপুর থেকে বিদেশ সংক্রান্ত যোগাযোগে উন্নতি হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজকের দিনটি শুভ সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত সকাল সকালই নিতে হবে। নিজের যোগ্যতাতেই প্রতিকূলতা পাড়ি দিতে হবে। দুপুর থেকে হঠাৎ করেই আর্থিক প্রাপ্তির যোগ।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকালের দিকে দিনটি ব্যয়বহুল হতে পারে। ব্যবসায়ীক কাজে জীবন সাথীর সাহায্য পাবেন। পরিবহন ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় সকালের দিকে অর্থ ব্যয়। সামাজিক সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি সকালের দিকে ঝামেলার। বড় ভাই বোনের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। ব্যবসায়ীক বকেয়া আদায়ে উন্নতি। আইনগত পুরোন জটিলতার সমাধান হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি সকাল সকালই কর্মক্ষেত্রে উন্নতির। পিতার সাথে ঝামেলা এড়াতে হবে। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতার আশঙ্কা। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সকালের দিকেই বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য প্রয়োজন হবে। বেকারদের নতুন চাকরি লাভের যো গ প্রবল।





