Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents: ভোটের সকাল থেকেই উত্তপ্ত একাধিক এলাকা। ভোট শুরুর আগে থেকেই অশান্তির খবর মিলছে তমলুক, ঘাটাল, লোকসভা কেন্দ্র থেকে। এবার তৃণমূলের এজেন্টদের অপহরণ করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দুই এজেন্টকে অপহরণ করেছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents)।
ভোটের দু’দিন আগে মহিলা বিজেপি কর্মী খুনের ঘটনায় তুমুল অশান্তি ছড়ায় নন্দীগ্রামে। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার ভোটের আগের দিন অর্থাৎ গতকাল, শুক্রবার রাতে মহিষাদলে তৃণমূল কর্মীর খুনের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। আর এবার তৃণমূল এজেন্টদের অপহরণের অভিযোগও উঠল বিজেপির বিরুদ্ধে (Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents)।
আজ, শনিবার ভোটের দিন সকালেই বুথ পরিদর্শনে যান দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবী, “দু’জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না” (Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents)। এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। বলেন, “টুকলি করে পাস করা যায়। কিন্তু ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন”।
তবে শুধুমাত্র তৃণমূলই (Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents) নয়, এজেন্টদের অপহরণ করার অভিযোগ তুলেছে সিপিএমও। হলদিয়ায় ২২৭ নম্বর বুথের সিপিএম এজেন্টকে অপহরণের দাবী উঠেছে। তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবী, তাদের দু’জন এজেন্টকে ভোর সাড়ে ৫টা থেকে নাকি পাওয়া যাচ্ছে না।
শুধুমাত্র এজেন্টদের অপহরণই (Debangshu Bhattacharya accused BJP of kidnapping TMC agents) নয়, ভোটারদের আটকানোর জন্য সেতু ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, নন্দীগ্রামের সোনাচূড়ায় ২৭৪ ও ২৭৫ বুথে যাওয়ার রাস্তায় যে সেতু রয়েছে, তা ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার সকালে তারা দেখেন, সেতুটি মাঝখান দিয়ে কাটছে এক দল দুষ্কৃতী। পুলিশ এলে পালায় তারা। সেতু পেরিয়ে ভোটাররা যাতে অন্য পারে যেতে পারেন, সেই বিকল্প ব্যবস্থা করছে পুলিশ। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।





